শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

সাভার উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হবেন যুবলীগ নেতা কবির সরকার 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ৩৫৮ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সাভার উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী হবেন থানা যুবলীগের আহবায়ক মোঃ কবির হোসেন সরকার। বৃহস্পতিবার সকালে তাঁর সাথে একান্ত সাক্ষাতকালে তিনি উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে অংশগ্রহণের বিষয়ে নিশ্চিত করেন। এসময় তিনি সকলের দোয়া কামনা করেন। সাভার উপজেলার আশুলিয়া থানাধীন পূর্ব জামগড়া এলাকায় ১৯৮৩ইং সালে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে এ তরুণ নেতা জন্মগ্রহণ করেন। তার বাবা মৃত গিয়াস উদ্দিন সরকার ছিলেন একজন ইউপি চেয়ারম্যান। শুধু তাই নয়, তার দাদা মরহুম সবেদ আলী সরকার ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি।

এই তরুণ নেতা বলেন, প্রায় ১যুগ ধরে সাভার উপজেলার আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক পদে সুনামের সাথে  দায়িত্ব পালন করে আসছি। আপন স্বার্থ ভুলে বঙ্গবন্ধুর আদর্শ বুকে লালন করে সাধারন মানুষের জন্য রাজনীতি করি। রাজনীতি মানেই শুধু পদবী দখল করে ক্ষমতাবান হওয়া নয়। রাজনীতি করতে হলে প্রথমেই সাধারণ মানুষের কাছাকাছি যেতে হবে। রাজনীতির পাশাপাশি জন প্রতিনিধি হওয়ার সুযোগ পেলে সাধারন মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করতে আমি দ্বিতীয়বার ভাবব না। বন্ধুবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী থেকেই শিক্ষা নিয়েছিলাম রাজনীতি করতে হলে সাধারন মানুষ ও সুবিধা বঞ্চিত মানুষের সংস্পর্শে থেকেই রাজনীতি করতে হবে। রাজনীতি ও জন প্রতিনিধি একে অন্যের পরিপূরক। আমি সাভার উপজেলাবাসীর কল্যাণে নিজেকে জনতার কাছে সমর্পণ করতে চাই। এ উপজেলাকে আধুনিক হিসেবে রুপান্তরিত করতে চাই। সামাজিক অবক্ষয় দূর করতে চাই। মাদক দূরে ঠেলে দিয়ে যুবকদের বিনোদনে উৎসাহিত করতে চাই। এ জন্য চাই দলমত নির্বিশেষে সকলের দোয়া ও ভালবাসা।উল্লেখ্য, আসন্ন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দোয়া প্রার্থী তথা আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক মোঃ কবির হোসেন সরকার সর্ব প্রথম ২০১৭সালে আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক নিযুক্ত হয়ে বীর দর্পের ন্যায়  রাজনীতি মাঠে এগিয়ে যান। পদে নিযুক্ত হয়ে রাজনীতিতে সক্রীয় ভূমিকা পালণ করেন। এছাড়াও তিনি মাদ্রাসা, স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিনিধিত্ব করাসহ করোনা মহামারীর সময়ে রেখেছেন অগ্রণী ভূমিকা। এতে করে তাঁর সুনাম আরো ছড়িয়ে পড়ে।

 

 

 

কিউএনবি/অনিমা/২৫ জানুয়ারী ২০২৪,/বিকাল ৫:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit