বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম
সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী

নোয়াখালীতে ফসলি জমির মাটি বিক্রির অপরাধে দুই ব্যক্তির কারাদান্ড  

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ১০২ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলায় ফসলি জমির মাটি বিক্রি দায়ে দুই ব্যক্তিকে কারাদান্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।দন্ডপ্রাপ্তরা হলেন, অশ্বদিয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের কালাচাঁদপুর গ্রামের ছিদ্দিক উল্যার ছেলে মো.মুজিবুল হক (৪৫) ও একই এলাকার  মৃত আবদুরব চৌধুরীর ছেলে সাহাব উদ্দিন (৩৫)। বুধবার (২৪ জানুয়ারি) বিকেলের দিকে উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের কালাচাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।  

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার কালাচাঁদপুর গ্রামে ফসলি জমি থেকে মাটি কেটে তা বিক্রির সংবাদ পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.বায়েজীদ বিন আখন্দ। এ সময় দীর্ঘদিন থেকে ফসলি জমির উর্বর মাটি কেটে বিক্রির অপরাধ স্বীকার করায় ফসলি জমির দুই মালিককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন সুধারাম থানার একদল পুলিশ।

 

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.বায়েজীদ বিন আখন্দ বলেন, কৃষি  জমি থেকে অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশ্যে মাটি কেটে অভিযুক্ত উত্তোলনকারী ও একইসাথে বিক্রয়কারী মো.মুজিবুল হক ও শাহাব উদ্দিন (উভয়ই উক্ত ভূমির খরিদসূত্রে সমান অংশের মালিক)। অভিযোগের সত্যতার স্বীকার করায় তাদের তাৎক্ষণিকভাবে দুটি পৃথক মামলায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। পরে তাদের নোয়াখালী জেলা কারাগারে প্রেরণ করা হয়। ঘটনাস্থলে প্রাপ্ত মাটি বিধি মোতাবেক নিলামের উদ্দেশ্যে জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে।

কিউএনবি/অনিমা/২৫ জানুয়ারী ২০২৪,/সকাল ১০:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit