শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
রোনালদোর ব্যক্তিগত বিমানে জর্জিনার রাজত্ব! ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

শীতার্ত মানুষের মাঝে নুর উদ্দিন ও শফিকুর নেছা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ১৪৭ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : নুর উদ্দিন ও শফিকুর নেছা ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেল ৩টায় কান্দিগাঁও ইউনিয়নের ঘোপাল এলাকায় শতাধিক মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতের শুরু থেকেই আত্ম মানবতার সেবায় এগিয়ে আসুন এই স্লোগানকে সামনে রেখে নুর উদ্দিন ফাউন্ডেশন কাজীটুলা সিলেট এর আয়োজনে নগরীর বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করছে নুর উদ্দিন ও শফিকুর নেছা ফাউন্ডেশন।

শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন ঘোপাল এলাকার সমাজসেবী আব্দুল মালেক, জামে মসজিদের পেশ ইমাম তাজুল ইসলাম, নুর উদ্দিন ও শফিকুর নেছা ফাউন্ডেশনের সদস্য আনোয়ার হোসেন, সুমন বাহাদুর প্রমুখ। শীতবস্ত্র বিতরণকালে বক্তারা বলেন, ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। মানুষ মানুষের জন্য। এই তীব্র শীতে কষ্ট পাচ্ছে বহু অসহায় ও নিম্ন বিত্ত মানুষ।

এখনই সময় তাদের পাশে দাঁড়ানো। নুর উদ্দিন ও শফিকুর নেছা ফাউন্ডেশন শীতবস্ত্র নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। তাদের মতো সমাজের সকল বিত্তবান সহ আমাদের সবাইকে সাধ্যমতো তাদের পাশে দাঁড়াতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জানুয়ারী ২০২৪,/রাত ১১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit