শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

মুশফিক-সৌম্যের ব্যাটে বরিশালের সংগ্রহ ১৬১

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ১০৮ Time View

স্পোর্টস ডেস্ক : মুশফিকুর রহিম ও সৌম্য সরকারের দারুণ ব্যাটিংয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ১৬২ রানের টার্গেট দিয়েছে ফরচুন বরিশাল। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করে তামিম ইকবালের দল।

ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বরিশালের। প্রথম ওভারেই শূন্য রানে আউট হন মেহেদি হাসান মিরাজ। পরে তিনে নামা প্রিতম কুমার বিদায় নেন ৮ রান করে। তবে তামিম ইকবাল কিছুক্ষণ লড়াই করলেও ১৯ রানের বেশি করতে পারেননি। এরপর চতুর্থ উইকেটে দারুণ এক জুটি গড়েন সৌম্য সরকার ও মুশফিক। ৪৫ বলে ৬৬ রানের জুটি গড়েন তারা। কিন্তু ১৪তম ওভারে মুস্তাফিজুর রহমানের ইয়র্কারে বোল্ড হন সৌম্য। বিদায় নেন ৩১ বলে ৪২ রান করে।

সৌম্যর বিদায়ের পর একপ্রান্ত আগলে রাখেন মুশফিক। ৩৫ বলে তিনি পান পঞ্চাশের দেখা। অপরপ্রান্তে উইকেট কেবল আসা-যাওয়ার মধ্যেই ছিল। একপর্যায়ে শেষ ওভারে আউট হন মুশফিক। যাওয়ার আগে ৪৪ বলে খেলেন ৬২ রানের ইনিংস। কুমিল্লার পক্ষে ৪ ওভারে ৩২ রান খরচায় ৩ উইকেট নেন মুস্তাফিজুর রহমান। দুটি করে উইকেট পান রস্টন চেজ ও ম্যাথিউ ফর্দ।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জানুয়ারী ২০২৪,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit