শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

কসবায় প্রীতি ফাইনাল খেলায় গোপীনাথপুর নতুন বাজার ক্রিকেট একাদশের জয়লাভ

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ১৩১ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : “মাদকমুক্ত সমাজ গড়ি, খেলাধুলার সঙ্গে থাকি” এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ঐতিহ্যবাহী গোপীনাথপুর ইউনিয়নের, গোপীনাথপুর নতুন বাজার পরিচালনা কমিটি ও জগন্নাথপুর জেবি জনকল্যাণ পরিষদের যৌথ উদ্যোগে এলাকার যুব সমাজের আয়োজনে এক প্রীতি ক্রিকেট ফাইনাল খেলার আয়োজন করা হয়। সোমবার বিকেলে জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত খেলায় অংশগ্রহণ করে, গোপীনাথপুর নতুন বাজার জি.এন.বি ফ্রেন্ডস ক্রিকেট একাদশ বনাম জগন্নাথপুর জেবি জনকল্যাণ ক্রিকেট একাদশ। 
টসে জয়লাভ করে জগন্নাথপুর জেবি জনকল্যাণ ক্রিকেট একাদশ প্রখমে বেটিং করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ১২ ওভারে সবকটি উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ৮৯ রান। তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ প্রীতি ফাইনাল খেলাটি শেষ পর্যন্ত ২বল হাতে রেখে জয়লাভ করে গোপীনাথপুর নতুন বাজার জি.এন.বি ফ্রেন্ডস ক্রিকেট একাদশ। খেলায় বোলিং, ব্যাটিং ও ফিল্ডিংয়ে চৌকস নৈপূণ্যতার জন্য ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয় দলের অধিনায়ক মোঃ আল-আমিন। খেলায় গোপীনাথপুর নতুন বাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে চ্যাম্পিয়ন ট্রফি ও ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোঃ এনায়েত মোল্লার পক্ষ থেকে রানার্স আপ ট্রফি ও নাজমুল ইসলাম মুক্তারের সৌজন্যে ম্যান অফ দা ম্যাচের পুরষ্কার প্রদান করা হয়। 
খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপীনাথপুর নতুন বাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ মমিনুল ইসলাম মলাই, সাধারণ সম্পাদক রুবেল চৌধুরী, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম নজু, সদস্য মোঃ মিন্টু মিয়া, জেবি জনকল্যাণ পরিষদ পরিচালনা কমিটির মোঃ হারুন মিয়া। খেলায় সার্বিক সহযোগিতা করেন, সৌদি আরব প্রবাসী মোঃ আবুল কাশেম মিয়া। খেলা শেষে অংশগ্রহণকারী প্রত্যেক খেলোয়াড় কে মেডেল, রানার্সআপ দলের অধিনায়কের হাতে রানার্স আপ ট্রফি এবং বিজয়ী দলের অধিনায়ক ও টিম ম্যানেজমেন্টের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলেদেন উপস্থিত অতিথিরা। পুরস্কার বিতরণের পূর্বে অতিথিরা বলেন, খেলাধুলা একটি নির্দোষ বিনোদন এটি শরীর ও মনকে ভালো রাখে, যুব সমাজকে মাদকসহ যেকোন নেশার জগত থেকে দূরে রাখতে লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা চর্চার কোনো বিকল্প নেই।

কিউএনবি/অনিমা/২৩ জানুয়ারী ২০২৪/রাত ৯:৪৩

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit