শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
রোনালদোর ব্যক্তিগত বিমানে জর্জিনার রাজত্ব! ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

সিলেটের সকল পরিবহণ মালিক-শ্রমিকদের সাথে মতবিনিময়

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ১২৯ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক সমিতির উদ্যোগে সিলেটের সকল পরিবহণ মালিক-শ্রমিকদের নিয়ে মতবিনিময় সভা ও ২০২৪-২০২৬ সনের কার্যকরি কমিটির তালিকা প্রকাশ অনুষ্টান গতকাল ২২ জানুয়ারী সোমবার দুপুরে জেলা মালিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে সংগঠনের সাংগঠনিক শাব্বীর আহমদ ফয়েজের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ও ঐক্য পরিষদের সভাপতি মোঃ দিলু মিয়া। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ও বিভাগীয় ঐক্য পরিষদের সভাপতি হাজী মোঃ মইনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি শাহ মোহাম্মদ দেলোয়ার, সিলেট জেলা সিএনজি অটো রিক্সা অটো টেম্পু শ্রমিক ইউনিয়ন (৭০৭)এর সভাপতি মোঃ জাকারিয়া, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি আব্দুস সালাম, সহ সভাপতি শরীফ আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল গফুর, যুগ্ম সম্পাদক আহমদ আলী স্বপন, সহ সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, কোষাধ্যক্ষ জুলহাস হোসেন বাদল, প্রচার সম্পাদক সামাদ রহমান, দফতর সম্পাদক বিল্লাল আহমদ, নির্বাহী সদস্য আলী আহমদ, আব্দুল মতিন ভিআইপি, জলিল আহমদ, সফিক আহমদ, সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক হারিছ আলী, কোষাধ্যক্ষ আব্দুস শহীদ প্রমূখ।

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিমাদ আহমদ রুবেল, সাবেক সাধরণ সম্পাদক ফয়জুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক নাজির আহমদ স্বপন। মতবিনিময় সভায় সিলেটের সকল পরিবহণ মালিক-শ্রমিকদের আহবানে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক সমিতির কার্যকরি কমিটির পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটির দায়িত্বশীলরা হলেন, সভাপতি গোলাম হাদী ছয়ফুল, কার্যকরি সভাপতি নাজির আহমদ স্বপন, সিনিয়র সহ সভাপতি মুজিবুর রহমান, সহ সভাপতি নারায়ন পুরকায়স্থ ফনি, সহ সভাপতি কয়েছ আহমদ, হাজী মোহাম্মদ মছব্বির, মোঃ ফয়জুল ইসলাম, জাকির হোসেন তালুকদার, মোঃ রিমাদ আহমদ রুবেল, মোঃ কয়ছর আলী জালালী, মোঃ লাল মিয়া, রেদওয়ানুল করিম চৌধুরী (ফেঞ্চুগঞ্জ), হাজী মোঃ নাসির উদ্দিন (ধুপাগুল), সাধারণ সম্পাদক নূর আহমদ খান সাদেক, যুগ্ম সাধারণ সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ, সহ সাধারণ সম্পাদক রায়হান আহমদ (কাউন্সিলর), সহ সাধারণ সম্পাদক মোঃ মুহিদ মিয়া, সহ সাধারণ সম্পাদক আব্দুল আহাদ (ধুপাগুল), সাংগঠনিক সম্পাদক জুম্মা আব্বাস রাজু, আইন বিষয়ক সম্পাদক এড. মোহাম্মদ তাজ উদ্দিন, কোষাধ্যক্ষ মোঃ ফখর উদ্দিন, প্রচার সম্পাদক মোঃ আকমাম আব্দুল্লাহ, দফতর সম্পাদক ফয়জুর রহমান জাহেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জয়নাল উদ্দিন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক খালেদ আহমদ, নির্বাহী সদস্য মোঃ আতিকুর রহমান, আনোয়ার হোসেন আনা, আবুল কালাম আজাদ (ধুপাগুল), রাকিব আলী টিপুল, আলা উদ্দিন, আলী হোসেন।

সভায় বক্তারা বলেন, সিলেটের পরিবহনের মালিক-শ্রমিকদের স্বার্থে সবাইকে একযুগে কাজ করতে হবে। সিলেটের পরিবহণ মালিক শ্রমিক বিদ্বেষী সকল অপশক্তিকে প্রতিহত করতে সবাই মিলে কঠোর হাতে দমন করতে হবে। সভায় বক্তারা তাই নতুন কমিটি সকল ষড়যন্ত্রের জবাব দিতে কাজ করে যাবে বলে সবাই প্রত্যাশা ব্যক্ত করেন।

 

 

কিউএনবি/আয়শা/২২ জানুয়ারী ২০২৪,/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit