বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপুরে যুবক অপহরণ,৫ লাখ টাকা মুক্তিপনের অভিযোগে মামলা রাঙামাটিতে ৪০ লিটার চোলাই মদসহ ১২ জন গ্রেপ্তার ‘মাজার ভাঙতে এলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ — দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ইরানি হামলার ভয়ে কেন কাঁপছে বুলগেরিয়ার গ্রামটি? প্রত্যেক নাগরিকের চিকিৎসাসেবা নিশ্চিত করবে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ডিসেম্বরে মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ হাতীবান্ধা সীমান্তে কৃষকদের ওপর বিএসএফের হামলা, স্থানীয়দের ধাওয়ায় অস্ত্র ও ওয়াকিটকি ফেলে পলায়ন, পরে পতাকা বৈঠকে হস্তান্তর সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ আশুলিয়ায় আলোচিত শিশু তাসিন হত্যার রহস্য উদঘাটন; ব্যক্তিগত আক্রোশ থেকে হত্যাকান্ড  ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলন, নিরব প্রশাসন॥

রোজায় পণ্য সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখার আহ্বান এফবিসিসিআই’র

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ১২৫ Time View

ডেস্ক নিউজ : আসন্ন রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে পণ্য সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখার আহ্বান জানিয়েছে দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। সোমবার (২২ জানুয়ারি) অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এই আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম।

এসময় ডলার সংকটের কারণে নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি ও (সাপ্লাই চেইন) সরবরাহ ব্যবস্থায় যাতে কোন বিঘ্নের সৃষ্টি না হয় সেজন্য অর্থ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি। পাশাপাশি এলসি খোলার ক্ষেত্রে বড় বড় শিল্প প্রতিষ্ঠানের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারাও যাতে এলসি খুলতে পারে এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক ঘোষিত রেটে ডলার কিনতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন মাহবুবুল আলম।

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এসময় গুরুত্ব সহকারে এফবিসিসিআই সভাপতির কথা শুনেন। জাতীয় বাজেট প্রণয়ন ও বাস্তবায়নসহ অর্থমন্ত্রণালয়ের সকল উদ্যোগে বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণ আহ্বান করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আসন্ন জাতীয় বাজেটে এফবিসিসিআই’র প্রস্তাবনা গুরুত্বসহকারে বিবেচনা করা হবে বলেও জানান মন্ত্রী। টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে স্থানীয় ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সুরক্ষা ও নীতি সহায়তায় দিয়ে অর্থ মন্ত্রণালয় পাশে থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি। এসময় এফবিসিসিআই’র মহাসচিব মো. আলমগীর উপস্থিত ছিলেন।

 

কিউএনবি/আয়শা/২২ জানুয়ারী ২০২৪,/রাত ৮:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit