শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

চীনের ইউনানে ভূমিধস, চাপা পড়েছেন ৪৭ জন

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ১০৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে ভূমিধসে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন অন্তত ৪৭ জন। সোমবার সকালে এ ঘটনা ঘটে বলে জানায় দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

প্রেসিডেন্ট শি জিনপিং হতাহতের সংখ্যা যতটা সম্ভব কমিয়ে আনতে সর্বাত্মক অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন।

ঝাওটং শহরে শূন্য ডিগ্রি তাপমাত্রার নিচে উদ্ধারচেষ্টা চলছে। এখনো নিশ্চিত নয়, কেউ মারা গিয়েছেন কি না। স্থানীয় গণমাধ্যমের ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকর্মীরা ভেঙে পড়া ভবনে উদ্ধারকাজ চলছে।  

সোমবার স্থানীয় সময় সকাল ৫টা ৫১ মিনিটে ভূমিধসের ঘটনা ঘটে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি বলেছে, নিখোঁজরা ১৮ পরিবারের সদস্য।

স্থানীয় গণমাধ্যম দ্য পেপার বলেছে, একজনকে উদ্ধার করা হয়েছে। ঘটনার পর ওই অঞ্চল থেকে ৫০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে, পিপলস ডেইলি।  

লিয়াংশুই গ্রামের এক বাসিন্দা জিমু নিউজকে বলেন, তারা যখন ঘুমাচ্ছিলেন, তখন ভূমিধসের ঘটনা গটে। তিনি বলেন, একটা ঝাঁকুনি হয়েছিল। মনে হচ্ছিল বড় কোনো ভূমিকম্প।  

কর্তৃপক্ষ এখনো ভূমিধসের কারণ জানায়নি। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামী তিন দিন হালকা তুষারপাত হবে।  

অঞ্চলটি চারদিকে পাহাড় দিয়ে ঘেরা। এ দুর্গম অঞ্চলে ভূমিধস প্রায়ই ঘটে।  

 

 

কিউএনবি/আয়শা/২২ জানুয়ারী ২০২৪,/বিকাল ৩:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit