শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

ডোমারে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশীর মারপিটে ব্যবসায়ী বৃদ্ধ আহত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ১৩৯ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারী ডোমারে পূর্ব শত্রুতার জের ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর মারপিটে ব্যবসায়ী বৃদ্ধ আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।ঘটনাটি ঘটেছে, ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মিরর্জাগঞ্জ সপিরপাড়া গ্রামে। জানাযার, উক্ত গ্রামের মৃত হোসেন আলীর ছেলে হোটেল ব্যবসায়ী তহিদুল ইসলাম ঠিশালী (৫০)’র সাথে প্রতিবেশী মৃত আলীমুদ্দিনের ছেলে শুকটি ব্যবসায়ী মনছুর আলী (৬০) এর পরিবারের সাথে দীর্ঘদিন যাবত পারিবারিক বিষয় নিয়ে আদালতে একাধীক মামলা মোকোদ্দমা চলে আসছে। ৪টি মামলার মধ্যে কয়েকদিন আগে মনছুর আলীর পক্ষে বিজ্ঞ আদালত রায় প্রদান করায় তহিদুল ক্ষিপ্ত হয়ে নতুন করে শত্রুতার জের ধরে মনছুর আলীর পরিবারের সাথে নানা ধরনের অত্যাচার শুরু করে বলে মনছুর অভিযোগ করেন।

ঘটনার দিন ৪ জানুয়ারি বৃঃবার ভোর রাত্রে তহিদুল ইসলাম (ঠিশালী) তার টয়লেটের সেপটি ট্যাকিং ছিদ্রু করে ময়লা পানি ও মলমূত্র মনছুর আলীর বাড়ির ভিতরে দেয়। এতে করে দূর্গন্ধে পরিবেশ দূশনসহ নানা ধরণের সমস্যা দেখা দেয়। মনছুরের পরিবারের ২০জন সদস্য বাড়িতে থাকতে পারছেনা, শিশুরা অসুস্থ হয়ার উপক্রম হয়েছে। বিষয়টি মনছুর আলী স্থানীয় জনপ্রতিনিধিকে জানালে তারা আরো ক্ষিপ্ত হয়ে পড়ে। এরই জের ধরে পরদিন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তহিদুল ইসলাম ও তার পরিবারের লোকজন মিলে মনছুর আলীকে বেধরক মারপিট করে এবং কিলঘুষি মেরে মনছুর আলীর দাঁত ভেঙে দেয় বলে অভিযোগ করেন। তার মারপিটের ফলে মনছুর আরী অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

মনছুর আলী জানান, পারিবারিক জমিজমা, গাছপালা, নিয়ে আমাদের প্রায় সময় গালিগালাছ ও মারধর করে আসছে তারা। শেষ পর্যন্ত মামলা দিয়ে হয়রানি ও অত্যাচার করে আসছে। তাদের অত্যাচারে আমরা অতিষ্ঠি হয়ে পড়েছি। প্রশাসনের কাছে এর প্রতিকার চান মনছুরের পরিবার। এ বিষয়ে তহিদুল ইসলাম (ঠিশালী) জানান, আদালতে মামলা চলমান থাকার পরের তারা গাছ কেটেছে। আর ময়লার ব্যাপারে আমি জানিনা, তারা নিজেরাই নিজের বাড়িতে ময়লা ফেলে আমার নামে মিথ্যা বদনাম করার চেষ্টা করছে।

কিউএনবি/অনিমা/২২ জানুয়ারী ২০২৪,/সকাল ১১:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit