শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
রোনালদোর ব্যক্তিগত বিমানে জর্জিনার রাজত্ব! ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

কাজে যোগ দিলেন সিসিক’র নতুন সিইও ইফতেখার আহমেদ চৌধুরী

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ১৩৫ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট সিটি কর্পোরেশনের নতুন সিইও ইফতেখার আহমেদ চৌধুরী কর্মস্থলে যোগদান করেছেন। রোববার (২১ জানুয়ারি) সকালে তিনি নতুন কর্মস্থলে পৌঁছালে তাকে স্বাগত জানান সিসিক’র উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এসময় তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

পরে তিনি মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে দেখা করতে তার অফিসে গেলে সেখানে তাকে মেয়র স্বাগত এবং ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। দুপুরের দিকে মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী ও সিইও ইফতেখার আহমদ চৌধুরী সিটি কর্পোরেশনের শাখা প্রধানদের সাথে এক বৈঠকে মিলিত হন।

এসময় তারা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও প্রকল্প নিয়ে দীর্ঘ আলোচনা করেন। নগরীরবাসীর সার্বিক কল্যাণে জনদুর্ভোগ হ্রাসে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। এসময় মেয়র বলেন, আমাদের নতুন সিইও একজন অভিজ্ঞ মানুষ। তিনি আমাদের সাথে থাকায় টিমওয়ার্ক আরও গতিশিল হবে বলে আমি বিশ্বাস করি।

জবাবে সিইও ইফতেখার আহমদ চৌধুরী বলেন, নতুন দায়িত্ব নিয়ে আবার নগরভবনে ফিরতে পারায় আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। আগেও এখানে কাজ করেছি। আশা করছি নতুন দায়িত্বে সবাইকে নিয়ে নগরবাসীর সেবায় নিজেকে উৎসর্গ করতে সক্ষম হবো।

উল্লেখ্য, এর আগে ইফতেখার আহমেদ চৌধুরী সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের পারসোনাল সেক্রেটারি (পিএস) হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবেও দায়িত্ব পালন করেছেন।

সর্বশেষ তিনি ঢাকা (দক্ষিণ) সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা (যুগ্মসচিব) ছিলেন। গত ৯ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপসচিব এ টি এম শরিফুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে ঢাকা (দক্ষিণ) সিটি কর্পোরেশন থেকে সিলেট সিটি কর্পোরেশনে বদলি করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২১ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit