মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

১১২ বোতল ভারতীয় মদসহ আটক – ১

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ১৩৭ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলায় পুলিশের অভিযানে ১১২ বোতল ভারতীয় মদসহ এক ব্যবসায়ীকে আটক করে আজ রোববার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের কালিকাপুর বাজার এলাকা থেকে মদ উদ্ধারসহ ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত ব্যবসায়ীর নাম রিপন মিয়া (২৬)। সে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের আমির উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ পাচারের সংবাদ পায় পুলিশ। পরে অভিযান চালিয়ে উপজেলার সদর ইউনিয়নের কালিকাপুর বাজার এলাকা থেকে পাচারের জন্য ট্রাকের অপেক্ষায় থাকাকালে ১১২ বোতল ভারতীয় মদ উদ্ধার সহ এক ব্যবসায়ীকে আটক করা হয়।

এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নূরুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মদ উদ্ধারসহ ব্যবসায়ীকে আটকে করে মামলা দায়ের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/২১ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit