শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

অবশেষে শোয়েবের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন সানিয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ৭৯ Time View

স্পোর্টস ডেস্ক : গত কিছু দিন ধরে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক ও ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার বিবাহবিচ্ছেদ নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে এ বিষয়ে মুখ খোলেননি কেউ-ই। এদিকে সানিয়ার সঙ্গে বিচ্ছেদ নিয়ে কিছু না বললেও শনিবার নতুন বিয়ের খবর দিলেন শোয়েব। 

সাবেক স্বামী শোয়েব মালিকের তৃতীয় বিয়ের ২৪ ঘণ্টার মধ্যেই মুখ খুললেন ভারতীয় টেনিস তারকা সানিয়া। মেনে নিলেন, কয়েক মাস আগেই তাদের বিচ্ছেদ হয়েছে।

একই সঙ্গে বিবৃতিতে শোয়েবকে নতুন জীবনে শুভকামনাও জানিয়েছেন সানিয়া। বিবৃতিতে বলা হয়েছে, ‘শোয়েবের নতুন জীবনে সানিয়া তাকে শুভকামনা জানিয়েছেন।’ একই সঙ্গে বিবৃতিতে বর্তমান পরিস্থিতিতে সানিয়ার ব্যক্তিজীবনের কথা মাথায় রেখে ভক্তদের কোনো জল্পনা-কল্পনা এবং গুঞ্জন থেকে বিরত থাকার অনুরোধও জানানো হয়েছে।

অভিনেত্রী সানা জাভেদ নামে এক পাকিস্তানি অভিনেত্রীকে বিয়ে করেছেন মালিক। সামাজিকমাধ্যমে দেওয়া বার্তায় সাবেক অধিনায়ক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। বিয়ের বিষয়টি জানাতে গিয়ে সানা এবং নিজের বিয়ের একটি ছবি পোস্ট করেছেন মালিক। ক্যাপশনে লেখেন- ‘আলহামদুল্লিাহ। নিশ্চয়ই তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে।’

ফের বিয়ের বিষয়টি সামনে এনে সামাজিকমাধ্যমে নেটিজেনদের ট্রলের শিকারও হয়েছেন শোয়েব। এদিকে পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার এবং সানিয়ার ডিভোর্স হয়েছে কিনা এ নিয়েও আগ্রহ দেখা দেয় এ দুজনের ভক্ত-সমর্থকদের মনে।

পরে এ বিষয়টি নিজেই পরিষ্কার করেছেন সানিয়া। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শোয়েবের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসার পর অবশেষে এ নিয়ে মুখ খুলেছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া।

এক বিবৃতিতে তিনি ও তার পরিবার জানিয়েছেন, ‘সানিয়া মির্জা তার ব্যক্তিজীবন সবসময় লোকচক্ষুর আড়ালে রাখার চেষ্টাই করেছেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এটা জানানো জরুরি যে, শোয়েব ও সানিয়ার বিচ্ছেদ কয়েক মাস আগেই হয়েছে।’

 

কিউএনবি/অনিমা/২১ জানুয়ারী ২০২৪/দুপুর ২:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit