বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

নওগাঁর রাণীনগরে কৃষককে কুপিয়ে জখম

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ১১৮ Time View

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রানীনগরে পূর্ব শত্রুতার জেরে আব্দুর রাজ্জাক (৪০) নামে এক কৃষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দূর্বত্তরা। এতে তার ডান পায়ে গুরুত্বর জখম, বাম পায়ের গোড়ালি, ডান হাত ও মাথায় আঘাত রয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে দুপুর দুইটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। শনিবার বেলা ১১টা দিকে উপজেলার বরগাছা ইউনিয়নের আমিরপুর গ্রামের মাঠে এ হামলার ঘটনা ঘটে। আহত আব্দুর রাজ্জাক আমিরপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

আহত আব্দুর রাজ্জাক এর ছোট বোন রাজিয়া সুলতানা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে ভাই গ্রামে ছিলনা। আজ ( শনিবার ) সকালে বাড়ি আসে। এরপর বেলা ১১টার দিকে গ্রামের খেলার মাঠে ঘুরতে যায়। সেখানে একা পেয়ে কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ডান পায়ের রগ কেটে দেয়া, ডা হাত ও বাম পা ভেঙে দেয়া সহ মাথায় আঘাত করে। মৃত্যু নিশ্চিত করে ফেলে রেখে চলে যায়। পরে গ্রামবাসীর সহযোগিতায় ভাইকে উদ্ধার করে হাসপাতলে নিয়ে আসি। শলিয়া গ্রামের মহসিন, আমাদের গ্রামের ( আমিরপুর) জামাল,রহিদুল,সুজন, আজিজুলসহ বেশ কয়েকজন আমার ভাইয়ের উপর হামরা চালায়। খাস পুকুর ও রাজনৈতিক কারনে এমন হামরা চালানো হয়েছে। আমরা এ হামলার সাথে জড়িত সবার কঠিণ শাস্তি চাই।

আব্দুর রাজ্জাকের ভাতিজা লিটন হোসেন বলেন, আমাদের এলাকার একটি খাস পুকুর লিজ নিয়ে র্দীঘদিন যাবৎ মাছ চাল করে আসছিল আমার চাচা। মহসিন, জামাল,রহিদুল, সুজন, আজিজুলসহ বেশ কয়েকজন পুকুরটি জোড় পূর্বক দখল করার জন্য এর আগে বেশ কয়েকবার হামলা করেছিল চাচার উপর। এছাড়া আমার চাচা স্বতন্ত্র প্রার্থীর ভোট করার কারনে তারা ক্ষিপ্ত ছিল। আজ শনিবার বেলা ১১টার দিকে তারা সংগঘবন্ধ হয়ে হামলা চালিয়ে চাচা মারাত্বকভাবে জখম করে চলে যায়।

নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. রেহেনুমা মুনমুন বলেন, রোগী হাসপাতালে আসার পর প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। শরীরের হাত-পা রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

নওগাঁর রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, একটি পুকুরকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটতে পারে। তবে এখনো কেউ এ ব্যাপারে কোন অভিযোগ করেনি। বিষয়টি আমরা খোঁজ নিয়ে দেখছি।

 

 

কিউএনবি/আয়শা/২০ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit