শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

আরিফিন শুভ আমার ছোটবেলার ক্রাশ: মন্দিরা

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ১১৯ Time View

বিনোদন ডেস্ক :প্রথম সিনেমা ‘কাজল রেখা’ মুক্তির আগেই দ্বিতীয় সিনেমার কাজ শুরু করলেন এ প্রজন্মের অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। নতুন সিনেমার নাম ‘নীলচক্র’। ‘নীলচক্র’ নামের সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন আরিফিন শুভ। সিনেমাটি পরিচালনা করছেন মিঠু খান।

এ সিনেমায় অভিনয় প্রসঙ্গে মন্দিরা বলেন, আরিফিন শুভ আমার ছোটবেলার ক্রাশ। তার অভিনয়ের ভীষণ ভক্ত আমি। নায়ক হিসেবে তিনি ভীষণ প্রিয়। এখন তার বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করছি। খুব ভালো লাগছে।

সিনেমায় মন্দিরাকে দেখা যাবে রাইমা নামে একটি চরিত্রে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কাজল রেখা শেষ করার পর অনেক সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছি। কিন্তু প্রথমটি মুক্তির আগে যেন অন্য সিনেমায় অভিনয় না করি সেই অনুরোধ ছিল নির্মাতার। অবশেষে প্রথম সিনেমার মুক্তির তারিখ নির্ধারিত হওয়ার পরই দ্বিতীয়টির কাজ শুরু করি। সবার আশীর্বাদ কামনা করছি।’

প্রসঙ্গত, গিয়াসউদ্দিন পরিচালিত ‘কাজল রেখা’ মুক্তি পাবে ১৬ ফেব্রুয়ারি, এমনটাই জানিয়েছেন পরিচালক। এ সিনেমায় নাম ভূমিকার দুটি চরিত্রের মধ্যে একটিতে অভিনয় করেছেন মন্দিরা।

কিউএনবি/অনিমা/২০ জানুয়ারী ২০২৪,/দুপুর ১২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit