শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ইরাক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ১৫৫ Time View

স্পোর্টস ডেস্ক : ফিফা র‍্যাংকিংয়ে এশিয়ার সেরা জাপান। ১৭তম স্থানে অবস্থান তাদের। এশিয়ান কাপেরও সবচেয়ে সফল দল ব্লু সামুরাইরা। সবমিলিয়ে চার বার এশিয়ার চ্যাম্পিয়ন হয়েছে তারা। এবার এএফসি এশিয়ান কাপের আসরেও ফেভারিট দল জাপান। কিন্তু তুলনায় পিছিয়ে থাকা ইরাকের কাছে ২-১ গোলে হেরে গেল তারা।  

ফিফা র‍্যাংকিংয়ে ইরাকের অবস্থান ৬৩তম। কিন্তু আজ কাতারের আল রাইয়ানে অবস্থিত এডুকেশন সিটি স্টেডিয়ামে জাপানকে হারিয়ে অঘটন ঘটিয়ে দিল ইরাকিরা। ইরাকের হয়ে দুটি গোলই করেছেন আয়মান হোসেইন। ম্যাচের একেবারে শেষ দিকে জাপানের হয়ে একটি গোল শোধ দেন ওয়াতারু এন্ডো।  

খেলার পঞ্চম মিনিটে ইরাককে এগিয়ে নেন আয়মান। হেডে বল জালে জড়িয়ে দেন এই ফরোয়ার্ড। বিরতির আগে দলের ও নিজের দ্বিতীয় গোল করেন তিনি। প্রথমার্ধের যোগ করা সময়ে আহমেদ আল হাজাজির অ্যাসিস্টে এবারও হেডে বল জালে জড়ান আয়মান।  

বিরতির পর বেশ কয়েকটি আক্রমণ শানালেও গোলের দেখা পাচ্ছিল না জাপান। অবশেষে ৯৩ মিনিটে একটি গোল শোধ দিতে পারে তারা। খুব কাছ থেকে লক্ষ্যভেদ করেছেন এন্ডো।  

গ্রুপ পর্বে ২৬ ম্যাচে এটা প্রথম হার চারবারের চ্যাম্পিয়ন জাপানের। অন্যদিকে জাপানের বিপক্ষে এই জয়ে এশিয়ান কাপের শেষ ষোলোয় উঠেছে ইরাক। সম্ভাবনা আছে জাপানেরও। দুইটি করে ম্যাচ খেলে ইরাকের সংগ্রহ ৬ পয়েন্ট, জাপানের ৩ পয়েন্ট।  

আরেক ম্যাচে আজ মুখোমুখি লড়াইয়ে নেমেছে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া। গ্রুপের শেষ ম্যাচে জাপানের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া। আর ইরাক খেলবে ভিয়েতনামের বিপক্ষে।  

 

 

কিউএনবি/আয়শা/১৯ জানুয়ারী ২০২৪,/রাত ১০:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit