মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম
গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭ চৌগাছায় প্রতিবন্ধী শিশু-যুবাদের অন্তর্ভুক্তি দেখতে লিলিয়ান ফন্ডস প্রতিনিধি দল

দক্ষিণ সুরমা সরকারি হাই স্কুলের বার্ষিক সিরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ১৬৬ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট নগরীর আলমপুরস্থ দক্ষিণ সুরমা সরকারি হাই স্কুলের উদ্যোগে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বাদ যোহর বার্ষিক সিরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।দক্ষিণ সুরমা সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক বেগম নুসরত হক এর সভাপতিত্বে ও ১০ শ্রেণীর শিক্ষার্থী তাসিন আখিন আহমদ এবং তাওহিদ হাসান সালমান এর যৌথ পরিচালনায় মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সরকারি পাইলট স্কুলের প্রধান শিক্ষক মো. কবির খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন লাক্কাতুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. জহুর আহমদ, সময় টিভি সিলেটের ব্যুরো প্রধান ইকরামুল কবির, কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের অব: প্রধান শিক্ষক মো. মোখলেছুর রহমান।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মো. ফারুক আহমদ। মাহফিলে দক্ষিন সুরমা সরকারি হাই স্কুলের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ১০ শ্রেণীর শিক্ষার্থী নিয়ামুল হক সাদাফ। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক মো. আল আমিন।মাহফিলে বক্তারা মহানবীর আদর্শ সমাজে ছড়িয়ে দেয়ার লক্ষে কাজ করার আহবান জানান। মহানবী এবং আল কোরআনের মর্মবাণী সর্বত্র ছড়িয়ে দেয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

 

 

কিউএনবি/অনিমা/১৮ জানুয়ারী ২০২৪/রাত ৮:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit