মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

রামগড় থানার পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা সহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ১৪০ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার রামগড় থানা পুলিশের বিশেষ অভিযানে পাঁচশত বাষট্টি পিস ইয়াবা ট্যাবলেট ১টি নম্বরবিহীন সিএনজি  গাড়ি সহ মাদকচক্রের ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।বুধবার (১৭ জানুয়ারি)রাতের দিকে খাগড়াছড়ি পুলিশ সুপার  মুক্তা ধর, পিপিএম (বার)এর সার্বিক দিক নির্দেশনায় রামগড় থানা পুলিশের  বিশেষ আভিযানিক দলের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানাধীন রামগড়  পৌরসভার ৯ নং ওয়ার্ডের দারোগাপাড়া এলাকার রামগড় পৌরসভার সামনে  অবৈধ মাদকদ্রব্য ৫৬২ (পাঁচশত বাষট্টি) পিস ইয়াবা ট্যাবলেট ও ০১টি নম্বরবিহীন সিএনজি চালিত গাড়ি সহ অবৈধ মাদকচক্রের ০৫ (পাঁচ) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

রামগড় থানা পুলিশ জানান, খাগড়াছড়ি পুলিশ সুপার  মুক্তা ধর, পিপিএম (বার)এর সার্বিক দিক নির্দেশনায় দক্ষ নেতৃত্বে জেলা পুুলিশের প্রতিটি ইউনিট অবৈধ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে একযোগে কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতায় খাগড়াছড়ি জেলার রামগড় থানার একটি চৌকস ও আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে একটি সিএনজি চালিত গাড়িতে করে বারৈইয়ারহাট টু খাগড়াছড়ির দিকে যাচ্ছে। পরবর্তীতে বিশেষ অভিযান পরিচালনা করে আসামী  ১। মোঃ সাদ্দাম প্রকাশ ওমর ফারুক (৩৪),মোঃ ইলিয়াছ (৩৫)মোঃ নুরনবী (৩৫)সাইফুল ইসলাম (৩২), মোঃ ইউনুছ (২৭),গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত আসামীরা হলেন-মোঃ সাদ্দাম প্রকাশ ওমর ফারুক (৩৪),মোঃ ইলিয়াছ (৩৫)মোঃ নুরনবী (৩৫)সাইফুল ইসলাম (৩২), মোঃ ইউনুছ (২৭),রামগড় পৌরসভার বাসিন্দা ৪জন ১জন চট্রগ্রাম জেলার ভুজপুর থানার বাসিন্দা তাদের বিরুদ্ধে অবৈধ মাদকদ্রব্য রাখার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা সহ যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১৮ জানুয়ারী ২০২৪/সন্ধ্যা ৬:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit