বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

৪ মামলায় আমির খসরুর জামিন, শুনানি হয়নি ৪ মামলার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ১১৪ Time View

ডেস্ক নিউজ : গত বছরের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির রাজনৈতিক সমাবেশে সহিংসতার অভিযোগে করা আটটি মামলার মধ্যে চারটিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত। আর বাকি চারটি মামলার শুনানি হয়নি।

বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. তোফাজ্জল হোসেনের আদালত এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আমির খসরু মাহমুদ চৌধুরীর আইনজীবী জয়নাল আবেদিন মেজবাহ।

তিনি জানান, আটটি মামলার মধ্যে চারটি পল্টন ও চারটি রমনা থানায় দায়ের করা। এর মধ্যে রমনার দুটি ও পল্টনের দুটিতে তিনি আজ জামিন পেলেন। বাকি চারটি মামলার নথি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে থাকায় সেগুলোর শুনানি আজ হয়নি। সেই নথি আসার পর এই চার মামলার শুনানি হবে।

আমির খসরুর উপস্থিতিতে আজ দুপুর ২টায় এই শুনানি শুরু হয়।

গত ২৮ অক্টোবর পুলিশ কনস্টেবল হত্যা, রাস্তায় অবৈধ জমায়েত, যানবাহন ভাঙচুর, দাঙ্গা, পুলিশের অস্ত্র ছিনতাই, সম্পদের ক্ষতি, পুলিশ সদস্যদের লাঞ্ছিত ও দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে এসব মামলা করা হয়।

৩ নভেম্বর গুলশান থেকে আমির খসরুকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে ২৮ অক্টোবর দলের মহাসমাবেশে সংঘর্ষে এক কনস্টেবল নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তাকে ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

 

কিউএনবি/অনিমা/১৮ জানুয়ারী ২০২৪/বিকাল ৩:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit