বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

মনিপুরে নতুন সংঘাতে ২ পুলিশ কমান্ডো নিহত, আহত ৬

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ৮০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মনিপুর রাজ্যে ফের সহিংসতা ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় দুই পুলিশ কমান্ডো সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে আরো ছয় জন। বৃহস্পতিবার মোরেহ এলাকায় নতুন সহিংসতা ছড়িয়ে পড়ার খবর পাওয়া যায়।

মনিপুর পুলিশ তাদের এক্স (সাবেক টুইটার) পোস্টে জানিয়েছে, বুধবার থেকে এই সহিংসতা শুরু হয়। সশস্ত্র বিদ্রোহীরা রাজ্য পুলিশের একটি দলের ওপর হামলা চালায়। এতে সরজিত মিতেই ও তাখেল্লামবা সিয়েলেশ্বর সিং নামে দুই কমান্ডো সদস্য নিহত হয়।

মনিপুর পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে সশস্ত্র বিদ্রোহীরা রাজ্য পুলিশের ওপর হামলে পড়ে। এসময় তারা আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যবহার করে।
জানা যায়, এক পুলিশ কর্মকর্তাকে হত্যার অভিযোগে সম্প্রতি কুকি সম্প্রদায়ের দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এর প্রতিবাদে বিক্ষোভ শুরু করে কুকিরা। সেখান থেকেই নতুন করে আবার পাহাড়ি এই রাজ্যটিতে সংঘাত ছড়িয়ে পড়েছে। মনিপুরের পাহাড়ি এলাকাগুলোতে কুকি জাতিগোষ্ঠীর বাস। কুকি নেতারা ভারতের কেন্দ্র সরকারকে মোরেহ থেকে রাজ্য পুলিশকে সরিয়ে নিতে বলেছিল। বলেছিল সেখানে শুধু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখতে।

গত বছর ৩ মে থেকে মনিপুরে কুকি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে ভয়াবহ জাতিগত দাঙ্গা ছড়িয়ে পড়েছিল। প্রায় এক মাস ধরে চলা ঐ দাঙ্গায় ১৮০ জনের বেশি মানুষ নিহত হয়। ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয় হাজার হাজার মানুষ। মেইতেইরা মণিপুরের সমতল অঞ্চলে বসবাস করে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

কিউএনবি/অনিমা/১৮ জানুয়ারী ২০২৪/দুপুর ১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit