শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

টারম্যাকে বসে খাবার খাওয়ার জের, ইন্ডিগোকে জরিমানা ১ কোটি ২০ লাখ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ৯৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : টারম্যাকে বসে খাবার খাওয়ার ভিডিও ভাইরালের ঘটনায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগো এবং মুম্বাই বিমানবন্দর কর্তৃপক্ষকে মোটা অঙ্কের জরিমানার নির্দেশ দিয়েছে দেশটির ব্যুরো অব সিভিল এভিয়েশন সিকিউরিটি (বিসিএএস)। খবর দ্য ওয়ালের।

জানা গেছে, ঘনকুয়াশার জেরে সোমবার দেশজুড়ে বিপর্যস্ত হয়েছিল বিমান পরিষেবা। তারই মাঝে মুম্বাই বিমানবন্দরের রানওয়েতে বসে রাতের খাবার খেয়েছিলেন যাত্রীরা। ভাইরাল ওই ভিডিও দেখার পর মঙ্গলবার কেন্দ্র ইন্ডিগো এবং মুম্বাই বিমানবন্দরকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছিল।

এবার ওই ঘটনায় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার অভিযোগে ইন্ডিগোকে ১ কোটি ২ লাখ রুপি এবং মুম্বাই বিমানবন্দর কর্তৃপক্ষকে ৩০ লক্ষ রুপি জরিমানার নির্দেশ দিল দেশটির বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা বিসিএএস। ৩০ দিনের মধ্যে জরিমানার অর্থ মেটাতে হবে। একই সঙ্গে কারণও জানাতে হবে।

বিসিএএস এর পক্ষ থেকে এক বিবৃতিতে বিমানবন্দরের রানওয়েতে এভাবে যাত্রীদের খাবার খাওয়ার ঘটনা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। ২০০৭ সালের বিমান পরিবহর সুরক্ষা সংক্রান্ত একটি নির্দেশিকা সামনে এনে বিসিএএস জানিয়েছে, ‘এই ঘটনা যাত্রী এবং বিমানের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে।

কিউএনবি/অনিমা/১৮ জানুয়ারী ২০২৪/দুপুর ১:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit