বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

পাকিস্তানে ইরানের হামলা আত্মরক্ষামূলক মনে করে ভারত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ১২১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে জঙ্গি গোষ্ঠী ‘জইশ আল-আদলের’ দুটি ঘাঁটি লক্ষ্য করে ইরানের চালানো হামলাকে আত্মরক্ষামূলক বলে মনে করে ভারত।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল এক প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন। সেই সঙ্গে তিনি বলেন, “বিষয়টি ইরান ও পাকিস্তানের মধ্যকার ইস্যু।”

তিনি আরও বলেন, “ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েই চলবে। আত্মরক্ষার স্বার্থে কোনও দেশ কোনও পদক্ষেপ গ্রহণ করলে ভারত তা বুঝতে পারে।”

মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তানে জইশ আল-আদলের দুটি ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। আকাশসীমা লঙ্ঘন করে ইরানের চালানো এই হামলায় পাকিস্তানে অন্তত দুই শিশু নিহত ও আরও তিনজন আহত হয়।

এই ইস্যুতে ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে পাকিস্তান। সেই সঙ্গে তেহরানে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূতকেও প্রত্যাহার করা হয়েছে।

জইশ আল-আদল সুন্নি মুসলিমদের একটি চরমপন্থী গোষ্ঠী। তারা জুনদাল্লাহ নামের ইরানভিত্তিক একটি সংগঠনের শাখা। ২০০২ সালে জুনদাল্লাহ প্রতিষ্ঠা করেন আব্দোলমালেক রিগি। ২০১০ সালে ইরান সরকার তার মৃত্যুদণ্ড কার্যকর করে। এর আগে পর্যন্ত তিনিই এই সংগঠনের নেতৃত্বে ছিলেন।

রিগির মৃত্যুর পর জুনদাল্লাহর মতাদর্শ নিয়ে বেশ কয়েকটি গোষ্ঠীর উদ্ভব ঘটে। সেগুলোর মধ্যে জইশ আল-আদল অন্যতম। এই গোষ্ঠীটি ২০১২ সালের দিকে সবচেয়ে প্রভাবশালী হয়ে ওঠে।

জইশ আল-আদল ইরানের দক্ষিণাঞ্চল ও পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে কার্যক্রম পরিচালনা করে। বেলুচিস্তানের এই এলাকা পাকিস্তানের সঙ্গে ইরান ও আফগানিস্তান সীমান্তবর্তী। সেখানেই মঙ্গলবার বিকালে হামলা চালিয়েছে ইরান। সূত্র: এনডিটিভি

কিউএনবি/অনিমা/১৮ জানুয়ারী ২০২৪/দুপুর ১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit