শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

পাকিস্তান সীমান্তে গুপ্তহত্যার শিকার ইরানি কর্নেল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ৮৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এবার পাকিস্তান-ইরান সীমান্তে গুপ্তহত্যার শিকার হয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির এক কর্নেল। তার নাম হোসেইন আলী জাওয়ানফার।

বুধবার সীমান্তবর্তী সিস্তান-বেলুচিস্তান প্রদেশের খাশ শহরের সঙ্গে প্রাদেশিক রাজধানী জাহেদানের সংযোগ সড়কে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের গুলিতে তিনি নিহত হন।

আইআরজিসির কুদস ঘাঁটি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, সিস্তান-বেলুচিস্তান প্রদেশে আইআরজিসির সালমান ইউনিটে কর্মরত কর্নেল হোসেইন আলী জাওয়ানফার গুপ্তহত্যার শিকার হয়েছেন। বিবৃতিতে জাওয়ানফারকে আইআরজিসির উপদেষ্টা উল্লেখ করে বলা হয়েছে, এ বাহিনীর সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন প্রজেক্ট পরিদর্শন করতে কর্নেল জাওয়ানফার প্রদেশের সারাভান কাউন্টি সফরে গিয়েছিলেন। হামলায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

এর আগে বুধবারই সিস্তান-বালুচিস্তান প্রদেশে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ আল-আদলের একটি সন্ত্রাসী দলের বিরুদ্ধে অভিযান চালায় আইআরজিসি। প্রদেশের রাস্ক কাউন্টির কাস্তাগ গ্রামে ওই অভিযানের সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। 

বিবৃতিতে বলা হয়, সংঘর্ষে একজন সন্ত্রাসী নিহত হয় এবং বাকিরা পালিয়ে পাকিস্তানে চলে যায়।

গত কয়েক বছরে পাকিস্তান সীমান্তবর্তী ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশে বেসামরিক ও সামরিক অবস্থানে জঙ্গিগোষ্ঠীগুলো হামলা চালিয়ে আসছে। গত ১৫ ডিসেম্বর প্রদেশের রাস্ক কাউন্টির একটি থানায় সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ কর্মকর্তা নিহত হন। এর প্রতিবাদে পাকিস্তানে জইশ-আল-আদলের ঘাঁটিতে মঙ্গলবার ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। 

সূত্র: প্রেসটিভি।

কিউএনবি/অনিমা/১৮ জানুয়ারী ২০২৪/দুপুর ১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit