শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

আইফোন চুরি! ফেরত পেতে বানরকে ‘ঘুষ’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ৬৯ Time View

ডেস্ক নিউজ : ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বৃন্দাবনে ৬ জানুয়ারি বানরের হাতে হেনস্তার শিকার হয়েছেন এক ব্যক্তি। শ্রী রঙ্গনাথ জি মন্দিরে বানরের দল সেই ব্যক্তির কাছ থেকে চুরি করে বসে দামি আইফোন। আর এটি ফেরত পেতে যা করা হয়েছে, তা ছিল বেশ মজার। এ ঘটনা এখন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভাইরাল।

ভিডিওতে দেখা যায়, একটি স্থাপনার দেয়ালের ওপর দুইটি বানর বসে আছে। একটির হাতে আইফোন। এরই মধ্যে যে ব্যক্তির আইফোন, তাকে তা ফেরত পাইয়ে দিতে দেয়ালের নিচে জড়ো হয়েছেন অনেকেই। এরপর তারা বানরের দিকে ফলের রসের একটি বোতল ছুড়ে দেন। আর বানরটি এই বোতল ধরতে গিয়ে ছেড়ে দেয় আইফোনটি। ব্যস, কেল্লাফতে! কাজ হাসিল! নিচে পড়তে পড়তে একজন ধরে ফেলেন মুঠোফোনটি।

বিকাশ নামের এক ব্যক্তি ইনস্টাগ্রামে সেই ভিডিওর নিচে মজা করে লিখেছেন, ‘বৃন্দাবনের বানরেরা। একটি ফ্রুটির বদলে আইফোন বিক্রি করে দিল।’

ভিডিওটি নিয়ে অনলাইনে বেশ মজা হচ্ছে। অনেকে বলছেন, বানরেরা বেশ বুদ্ধিমান হয়ে উঠেছে। কারণ, তারা খাবারের জন্য তাদের সঙ্গে আলোচনায় বসাতে ফোন ও চশমা চুরি করতে শিখেছে…!!!

কিউএনবি/অনিমা/১৮ জানুয়ারী ২০২৪/দুপুর ১:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit