বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

‘বাল্ক হেডগুলো বিপজ্জনক, সড়কে যেমন নসিমন করিমন’

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ১৫২ Time View

ডেস্ক নিউজ : মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটের কাছে নোঙ্গর করা ফেরি রজনীগন্ধাকে বাল্কহেড ধাক্কা দেওয়ায় দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘বাল্ক হেডগুলো খুবই বিপজ্জনক, সড়কে যেমন নসিমন করিমন ভটভটি।’বুধবার (১৭ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, এটি ইউটিলিটি ফেরি, ছোট। এটি হতে পারে- যেহেতু অল্প সংখ‌্যক গাড়ি সেখানে ছিল, ফেরিতে যখন যানবাহন ওঠে, তখন ব‌্যালেন্স করে রাখা হয়। রাত একটা দেড়টার সময় সেটিকে ঠিকভাবে অনুসরণ করা হয়েছিল কিনা, সেটা একটি ব‌্যাপার। সেই ব‌্যালেন্স করা ঠিক ছিল কিনা। তিনি বলেন, ‘তারা মূলত কুয়াশার কারণে নোঙ্গর করেছিল। তারা বলেছে, রাত দেড়টার সময় যখন রওনা দিয়েছে, তখন কুয়াশা ছিল না। যখন পাটুরিয়ার একদম কাছাকাছি চলে আসে তখন কুয়াশা দেখা দেয়। ওখানে যারা কর্মকর্তারা আছেন তারা বলেছেন, ঘাট থেকে জায়গাটা কাছে, দেখা যাচ্ছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘সচিব ঘটনাস্থলে রয়েছেন, সেখান থেকে তিনি ব্যবস্থা নিচ্ছেন। তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি ঘটনাস্থলে থেকে যে সিদ্ধান্তগুলো নেওয়ার দরকার সেগুলো তিনি নেবেন।’পণ্য পরিবহনের ক্ষেত্রে বাল্কহেডের প্রয়োজন আছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের নৌ পরিবহন অধিদপ্তরকে বলা হয়েছে, এগুলোকে আরও মর্ডানাইজ করে সার্টিফাই করা যায় কিনা। নৌ পরিবহন অধিদপ্তর কাজ করছে। হয়তো অল্প কিছুদিনের মধ্যে এগুলোকে আমরা একটা মানে নিয়ে আসতে পারব।’

আগের তদন্ত রিপোর্টগুলো বাস্তবায়ন করা হলে আবার এমন দুর্ঘটনা ঘটত না- এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি আসার পর প্রত্যেকটি তদন্ত কমিটির রিপোর্ট পেশ করা হয়েছে এবং ব্যবস্থা নেওয়া হয়েছে।’নৌ পুলিশকে যুগোপযোগী করতে হবে জানিয়ে তিনি বলেন, ‘তারা ট্রলার নিয়ে এক জায়গায় যাচ্ছে তাদের নৌযান নেই। নৌপুলিশকে শক্তিশালী করতে হবে। তাদের অনেক ইকুইপমেন্ট যুক্ত করতে হবে যাতে তারা নৌ পথটাকে নিরাপদ করতে পারে।’ফগ লাইট কেনার ক্ষেত্রে অনিয়ম হয়েছে। সেজন্য সেটা নিয়ে মামলা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

 

 

কিউএনবি/আয়শা/১৭ জানুয়ারী ২০২৪,/দুপুর ২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit