বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

কানাডায় পালিয়েছেন বিমানের এক কর্মকর্তা, অপরজন পলাতক দেশে

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ১৪৩ Time View

ডেস্ক নিউজ : অনুমতি না নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মকর্তা। অন্যদিকে বিমানের আরেক কর্মকর্তা দেশের মধ্যে পালিয়ে রয়েছেন।

এরা হলেন– বিমানের সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) মো. আনোয়ার হোসেন ও বাণিজ্যিক তত্ত্বাবধায়ক সোহান আহমেদ। এদের মধ্যে আনোয়ার হোসেন পালিয়ে কানাডায় গেছেন। আর সোহান আহমেদ দেশের মধ্যেই পালিয়ে রয়েছেন। পালিয়ে যাওয়া এই দুই কর্মকর্তার কাছে বিমানের গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে বলে জানা গেছে। তাদের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য পাচার হওয়ার আশঙ্কা করছে বিমান।

বিমান সূত্রে জানা যায়, গত ৭ ডিসেম্বর কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের বিজি-৩০৫ ফ্লাইটে সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) মো. আনোয়ার হোসেন কানাডায় পালিয়ে যান। এরপর থেকে দীর্ঘদিন তিনি কর্মস্থলে হাজির নেই। অন্যদিকে গত ২৪ অক্টোবর থেকে বিমানের বাণিজ্যিক তত্ত্বাবধায়ক সোহান আহমেদ পলাতক রয়েছেন।

আরও জানা যায়, বিমানের এই দুই কর্মকর্তার কাছে বিমানের বিভিন্ন চুক্তিপত্র, আরআই পলিসি ও সফটওয়্যারের তথ্য রয়েছে। তারা তথ্য পাচার করবেন বলে আশঙ্কা রয়েছে। এতে বড় ধরনের ক্ষতি ও ঝুঁকিতে পড়তে পারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

এ বিষয়ে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) মো. শফিউল আজিম বলেন, পলাতক দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কিউএনবি/অনিমা/১৭ জানুয়ারী ২০২৪,/দুপুর ১:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit