বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

আখাউড়ায় মনিয়ন্দ মংলামুড়া গ্রামের প্রবাসী ইসহাক সরকারের পরিবারের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ

বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ১১৯ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দক্ষিণ মনিয়ন্দ মংলামুড়া গ্রামের বিশিষ্ট সমাজ সেবক, দানবীর, সৌদি আরব প্রবাসী মোঃ ইসহাক সরকারের পরিবারের পক্ষ থেকে এলাকার সুবিধাবঞ্চিত, দরিদ্র শতাধিক পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে নিজ বাড়ি প্রাঙ্গনে শীতবস্ত্র বিতরণ কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সৌদি আরব প্রবাসী মোঃ ইসহাক সরকার, বাহার সরকার, আলমগীর সরকার, মনিয়ন্দ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ ইকবাল সরকার, সমাজ সেবক মোঃ জালাল সরকার, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ শফিকুল ইসলাম বাবুল মৃধা, ব্যাবসায়ী বিল্লাল মিয়া, জুলহাস মিয়া, সৌদি আরব প্রবাসী আবু তাহের মৃধা, সমাজসেবক মোঃ খোকন মিয়া, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ আরো অনেকে। 
জানা গেছে মোহাম্মদ ইসহাক সরকার দীর্ঘদিন যাবত মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের বেশ সুনামে সহিত ব্যবসা-বাণিজ্য পরিচালনা করে আসছে। তিনি আখাউড়া উপজেলা প্রবাসী আওয়ামী লীগের সহ-সভাপতির পদে রয়েছেন। এ সময় তিনি ও তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মোঃ ইসহাক সরকারের পরিবার সর্বদা এলাকার গরিব ও অসহায় মানুষের জন্য সাহায্য সহযোগিতা করে থাকে, বর্তমানে শীতের তীব্রতার কারণে এলাকার দরিদ্র কিছু মানুষকে শীতের কষ্ট থেকে কিছুটা লাঘব করার উদ্দেশ্যে তিনি এই কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। এছাড়াও সমাজের অন্যান্য বিত্তবান ব্যক্তিবর্গ কে এই শীতে যার যার সমাজের গরিব, অসহায় ও নিম্ন আয়ের মানুষগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। আল্লাহপাক সহায় থাকলে ভবিষ্যতেও সব ধরনের সেবা মূলক কাজ চলমান থাকবে বলে ইসহাক সরকারের পরিবারের পরিবারের পক্ষ থেকে জানানো হয়। 

কিউএনবি/অনিমা/১৭  জানুয়ারী ২০২৪,/সকাল ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit