বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

রাতের কিছু ভুল এড়িয়ে চললেই দ্রুত কমবে ওজন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ১৩৯ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : শীতের সময় মানেই বিয়েবাড়ি, পার্টি, পিকনিক লেগেই আছে। সঙ্গে রয়েছে খাওয়াদাওয়াও। এছাড়া পিঠে-পুলি, পায়েস, হালুয়াতো রয়েছেই।

কিন্তু খাওয়াদাওয়ার অনিয়মে অজান্তেই বেড়ে গিয়েছে চার-পাঁচ কেজি ওজন?

তবে কেবল খাওয়াদাওয়ার কারণেই নয়, রাতের কিছু অভ্যাসের কারণেও কিন্তু ওজন বেড়ে যেতে পারে। জেনে নিন মেদ ঝরাতে হলে রাতের কোন অভ্যাসগুলি এড়িয়ে চলা উচিত।

১. খাওয়ার সময়

কোন সময়ে খাচ্ছেন, ওজন কমাতে হলে সে বিষয়ে নজর রাখতে হবে। রাতে অনেক দেরিতে খেলে সবার আগে সেই অভ্যাসে বদল আনুন। চেষ্টা করুন রাতের খাওয়া ৮টার মধ্যেই সেরে ফেলার। আর তা সম্ভব না হলে খাওয়াদাওয়ার অন্তত ঘণ্টা দুয়েক পরে ঘুমাতে যান। এই সময়ে হাঁটাহাঁটি, বাড়ির অন্যান্য কাজকর্ম করতে পারেন।

২. হালকা খাবার

রাতে কী খাচ্ছেন, সেটাও নজরে রাখা জরুরি। রাতে খেতে বসে পেট ভর্তি করে খেলে চলবে না। রাতের খাবার যত হালকা খাবেন, ততই ভাল। খাবারের ধরন হতে হবে উল্টো পিরামিডের মতো। অর্থাৎ, সকালের নাস্তা হবে ভারী, রাতের খাবার হবে হালকা।

৩. মিষ্টিতে লাগাম

রাতে খাওয়াদাওয়ার পর অনেকেই মিষ্টি খেতে পছন্দ করেন। এই অভ্যাস বন্ধ করে ভেষজ চা খাওয়া শুরু করুন। ভেষজ চা বিপাকহার বৃদ্ধি করে, হজমেও সাহায্য করে। তাই নিয়ম করে রাতে ভেষজ খাওয়া শুরু করতে পারেন।

৪. ভাজাভুজিতে লাগাম

অনেকেই রাতে বেশিক্ষণ জেগে থাকেন বা জেগে থেকে ছবি বা সিরিজ দেখেন। সে সময় মাঝরাতে ক্ষুধা লাগলে চিপ্‌স, নরম পানীয়, মিষ্টিজাতীয় খাবার খাওয়ার প্রবণতা বাড়ে। এই অভ্যাস ওজন বেড়ে যাওয়ার অন্যতম কারণ। তাই একান্তই যদি রাত জাগতে হয়, তা হলে ড্রাইফ্রুটসের বা ফলমূলের উপর ভরসা রাখুন।

৫. পর্যাপ্ত ঘুম জরুরি

রাতে ঘুমের অভাবে মানসিক চাপ বেড়ে যায়, সেই কারণেও ওজন বাড়ে। তাই ঘুমের সঙ্গে কোনও রকম আপস করা চলবে না। রাত জেগে ওয়েব সিরিজ় বা সিনেমা দেখার অভ্যাস থাকলে সেই অভ্যাসে রাশ টানতে হবে।

কিউএনবি/অনিমা/১৬ জানুয়ারী ২০২৪,/রাত ৮:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit