শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

টিভি রিমোট না পেয়ে চেঁচামেচি, বন্ধুকে গুলি করে হত্যা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ১২৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : টেলিভিশনের রিমোট না পেয়ে খুঁজতে থাকেন একবন্ধু। রিমোট না পেয়ে রুমমেট বন্ধুকে জিজ্ঞাসা করেন। কিন্তু ওই রুমমেট বন্ধু একাধিক বারও প্রশ্নের কোনো জবাব দেয়নি। এতে ক্ষুব্ধ হয়ে ছুরি হাতে নেন প্রথম বন্ধু। দ্বিতীয় বন্ধু তখন কম্বল মুড়িয়ে ঘুমাচ্ছিলেন। কম্বল সরিয়ে দেখতে পান বন্ধুর হাতে দুইটি ছুরি। তখন বন্দুক নিয়ে রিমোট খুঁজতে থাকা বন্ধুকে উপর্যপুরি গুলি করেন। এতে রিমোট খুঁজতে থাকা বন্ধু মৃত্যুুর কোলে ধলে পড়েন।

 যুক্তরাষ্ট্রে এই ঘটনা ঘটেছে। এনডিটিভির খবরে বলা হয়েছে, রুমমেটকে হত্যার অভিযোগে পুলিশ একজনকে গ্রেফতার করেছে।  প্রিন্স জর্জের কাউন্টি পুলিশ ডোমনিক স্কট নামে ২৭ বছর বয়সী রুমমেটকে হত্যার অভিযোগে রিচার্ড বেনাগ (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে ঘটনার বিবরণে প্রিন্স জর্জের কাউন্টি পুলিশ জানায়, স্কট বারবার বেনাগকে জিজ্ঞাসা করেছিলেন টিভির রিমোটটি কোথায়, এই সময় বেনাগ মাথায় কম্বল দিয়ে তাকে উপেক্ষা করে যাচ্ছিল। গ্রেফতার বেনাগের দাবি, তিনি সোফায় ঘুমিয়ে পড়েছিলেন এবং কিচেনে স্কটের চেঁচামেচিতে  যখন কম্বল সরান তখন স্কটের হাতে দুটি ছুরি দেখতে পান। সেসময় তিনি সোফা থেকে লাফিয়ে উঠে, তার বন্দুক নিয়ে গুলি করতে শুরু করেন এবং তৃতীয় তলায় দৌড়ে উঠে পড়েন। তিনি আত্মরক্ষার্থে গুলি চালিয়েছেন বলে পুলিশের কাছে দাবি করেছেন।

তিনি আরও দাবি করেন তার ছোঁড়া কোনো গুলি স্কটের শরীরে লাগেনি এবং স্কটের শরীরে তিনি কোনো গুলির চিহ্ন দেখতে পাননি। যার কারণে তিনি আবার ঘুমাতে চলে যান।

পুলিশ বলছে, ঘটনার পাঁচ ঘণ্টা পর তাদেরকে জানানো হয়। ঘটনাস্থলে গিয়ে তারা স্কটের লাশ উদ্ধার করেন। স্কটের বেডরুমে তারা বেশকিছু গুলির চিহ্ন খুঁজে পান। সূত্র: এনডিটিভি

কিউএনবি/অনিমা/১৬ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit