শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

‘আগুন নিয়ে না খেলতে’ ফিলিপাইনকে সতর্ক করলো চীন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ১২৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচিত লাই চিং-তেকে নির্বাচনী বিজয়ের জন্য অভিনন্দন জানানোর পর ‘আগুনের নিয়ে না খেলতে’ মঙ্গলবার (১৬ জানুয়ারি) ম্যানিলাকে সতর্ক করেছে বেইজিং প্রশাসন। রয়টার্স জানিয়েছে, ওই ঘটনায় ফিলিপাইনের রাষ্ট্রদূতকে তলব করেছে চীন।

তাইওয়ানের নির্বাচনে জয়ী হওয়ার জন্য মার্কোস গত সোমবার লাই-কে অভিনন্দন জানিয়ে এবং তাকে পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে উল্লেখ করার পর চীনের পররাষ্ট্র মন্ত্রণলয়ের মুখপাত্র বলেছেন, ‘চীন এই মন্তব্যগুলোর কারণে ভীষণ অসন্তুষ্ট এবং দৃঢ়ভাবে এর বিরোধিতা করে।’

ফিলিপাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবারের এক বিবৃতিতে দেশটির ‘এক চীন নীতি’র নীতির প্রতি সমর্থন পুনঃনিশ্চিত করে বলেছে, ‘মার্কোসের বার্তাটি ফিলিপাইন এবং তাইওয়ানের পারস্পরিক স্বার্থকে স্বীকৃতি দিতে চায়। কারণ, ২ লাখ ফিলিপিনো কর্মী গণতান্ত্রিকভাবে শাসিত ওই দ্বীপে রয়েছে।’

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘একটি সফল গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য তাইওয়ানকে ধন্যবাদ জানানো দরকার ছিল। তা সত্ত্বেও, ফিলিপাইন তার এক চীন নীতি পুনর্ব্যক্ত করছে।’এদিকে, বিজয়ের জন্য তাইওয়ানের প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োকো কামিকাওয়াসহ অনেকেই। তারা তাইওয়ান প্রণালীতে উত্তেজনা শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৬ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit