বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম
ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ সেতাবগঞ্জ রেল স্টেশনের মুল ফটক বন্ধ যাত্রীদের ভোগান্তি চরমে

ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসে বাজিমাত করল কোন সিনেমা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ১৩২ Time View

বিনোদন ডেস্ক : চলতি বছরের সব পুরস্কার আসরে যে ‘ওপেনহেইমার’ ও ‘বার্বি’ সিনেমার মধ্যে অলিখিত লড়াই হবে, আগেই আন্দাজ করা গিয়েছিল। গত বছরের ২১ জুলাই একই দিনে প্রেক্ষাগৃহে মুক্তি পায় এ দুই সিনেমা, তখন থেকেই দুই সিনেমার ভক্ত-সমর্থকদের সিনেম্যাটিক দ্বৈরথ দেখা গেছে, পুরস্কার মৌসুমে আবার যেন তা ফিরে এসেছে। গোল্ডেন গ্লোবের পর তা অব্যাহত রয়েছে ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসেও।

সর্বোচ্চ মনোনয়ন পেয়েও গত সপ্তাহে অনুষ্ঠিত গোল্ডেন গ্লোবে একরকম খালি হাতেই ফিরতে হয়েছিল ‘বার্বি’কে, তবে ক্রিটিকস চয়েসে সেটা হয়নি। বাংলাদেশ সময় আজ সকালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকায় অনুষ্ঠিত হয় ২৯তম ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস।

মার্গোট রবি ও রায়ান গসলিং অভিনীত সিনেমা ‘বার্বি’ জিতেছে ছয়টি পুরস্কার


এখানেও সর্বোচ্চ ১৮টি মনোনয়ন বাগিয়েছিল ‘বার্বি’। শেষ পর্যন্ত গ্রেটা গারইগ পরিচালিত ‘বার্বি’ জিতেছে ছয়টি পুরস্কার। সেরা কমেডি সিনেমা হয়েছে ‘বার্বি’, এ ছাড়া রূপসজ্জা, প্রোডাকশন ডিজাইনসহ অন্য কয়েকটি শাখায় পুরস্কার জিতেছে। এ ছাড়া ‘বার্বি’র চিত্রনাট্যের জন্য সেরা মৌলিক চিত্রনাট্য বিভাগে পুরস্কার জিতেছেন গ্রেটা গারউইগ ও নোয়া বামব্যাচ।

‘ওপেনহেইমার’ ছবি জন্য পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র


তবে গোল্ডেন গ্লোবের মতো ক্রিটিকস চয়েসেও বাজিমাত করেছে ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহেইমার’। সর্বোচ্চ আটটি পুরস্কার জিতেছে সিনেমাটি। এর মধ্যে আছে সেরা সিনেমা, সেরা পরিচালক (ক্রিস্টোফার নোলান), পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা (রবার্ট ডাউনি জুনিয়র), সেরা সিনেমাটোগ্রাফির (হোতে ভ্যান হোতেমা) মতো গুরুত্বপূর্ণ পুরস্কার।

‘পুওর থিংস’-এ অনবদ্য অভিনয় করে সেরা অভিনেত্রী হয়েছেন এমা স্টোন


সেরা অভিনয়শিল্পীর পুরস্কারে বলা যায় গোল্ডেন গ্লোবের পুনরাবৃত্তি হয়েছে। ‘দ্য হোল্ডওভারস’ সিনেমায় অভিনয়ের জন্য পল জিয়ামাতি হয়েছেন সেরা অভিনেতা, ‘পুওর থিংস’-এ অনবদ্য অভিনয় করে সেরা অভিনেত্রী হয়েছেন এমা স্টোন।

টিভি ক্যাটাগরিতে সেরা লিমিটেড সিরিজ হয়েছে নেটফ্লিক্সের ‘বিফ’, সেরা ড্রামা সিরিজের পুরস্কার পেয়েছে এইচবিওর ‘সাকসেশন’। সেরা কমেডি সিরিজ এফএক্সের ‘দ্য বিয়ার’।

সাকসেশন সিরিজের জন্য টিভি বিভাগে সেরা অভিনেতা ও অভিনেত্রী হয়েছেন কিরান কালকিন ও সারাহ স্নুক


ড্রামা সিরিজ বিভাগের সেরা অভিনেতা, অভিনেত্রী হয়েছে যথাক্রমে কিরান কালকিন (সাকসেশন) ও সারাহ স্নুক (সাকসেশন)।

সেরা বিদেশি ভাষার সিনেমা ‘অ্যানাটমি অব আ ফল’-এর দৃশ্য


এ ছাড়া সেরা বিদেশি ভাষার সিনেমা হয়েছে জাস্টিন ত্রিয়েতের ‘অ্যানাটমি অব আ ফল’ (ফ্রান্স)। চলচ্চিত্রে অবদানের জন্য ক্যারিয়ার অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন হ্যারিসন ফোর্ড। হ্যাশট্যাগ সিহার পুরস্কার পেয়েছেন আমেরিকা ফেরেরা।

কিউএনবি/আয়শা/১৬ জানুয়ারী ২০২৪,/সকাল ১১:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit