বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

ট্রাক্টর নিয়ে কৃষকদের বিক্ষোভে অচল বার্লিন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ৮৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হাজার হাজার জার্মান কৃষক, ট্রাক চালক ও কৃষি শ্রমিক ট্রাক্টর ও ভারী যন্ত্রপাতিসহ বার্লিনের ব্র্যান্ডেনবার্গ গেটের সামনে অবস্থান নিয়েছেন। ডিজেলের ওপর থেকে করছাড় তুলে নেওয়ায় কৃষকদের এ বিক্ষোভ।

ট্রাক্টর শহরের সব অংশে পথ আটকে রেখেছে। বার্লিনের সরকারি পরিবহন সংস্থা পরিষেবার ক্ষেত্রে বেশ বিলম্বের খবর জানিয়েছে।  

ভর্তুকি তুলে নেওয়ার যে পরিবকল্পনা চ্যান্সেলর ওলাফ শলৎস করেছেন, তার বিরুদ্ধে প্রায় ১০ হাজার লোক আন্দোলনে নাম লিখিয়েছেন। পুলিশের ধারণা, এরচেয়ে বেশি লোক অংশ নিতে পারেন।  

কৃষকদের বিক্ষোভে এক হাজার ৩০০ পুলিশ কর্মকর্তা মোতায়েন করা হয়েছে। সোমবার বার্লিন পুলিশের প্রধান বারবারা স্লোভিক শহরের নেতাদের এমনটি বলেন।

কৃষক সমিতি ও ট্রেড ইউনিয়নের প্রতিনিধিদের পাশাপাশি অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ান লিন্ডনারও বিক্ষোভকারীদের উদ্দেশে বক্তব্য দেবেন বলে আশা করা হচ্ছে।

সোমবার সন্ধ্যায় রাজধানীর সরকারি জেলায় বিক্ষোভ অঞ্চলে পুলিশ ট্রাক্টর প্রবেশ বন্ধ করে দেয়। গেল সপ্তাহজুড়ে কৃষকেরা মহাসড়কের প্রবেশপথ বন্ধ করেন। এতে জার্মানিতে যান চলাচলে ধীরগতি দেখা যায়।  

 

 

কিউএনবি/আয়শা/১৬ জানুয়ারী ২০২৪,/সকাল ১১:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit