শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

হিজাব আইন লঙ্ঘন করায় ইরানে দুই নারী সাংবাদিকের বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ৮৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কারাগার থেকে মুক্তি পাওয়ার একদিন পরই হিজাব আইন লঙ্ঘন করার অভিযোগে ইরানের দুই নারী সাংবাদিকের বিরুদ্ধে নতুন করে একটি মামলা দেওয়া হয়েছে। এর আগে ২০২২ সালে নৈতিকতা পুলিশের হেফাজতে নিহত মাহসা আমিনীর মৃত্যুর তথ্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় তাদেরকে আটক করা হয়। এতে তাদেরকে যথাক্রমে ১২ ও ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (১৫ জানুয়ারি) দেশটির বিচার বিভাগ তাদের বিরুদ্ধে এ মামলাটি করে। খবর আলজাজিরা। তারা হলেন, নিলুফার হামেদী ও এলাহে মোহাম্মদী। প্রায় দেড় বছর কারাগারে বন্দি থাকার পর গতকাল তারা জামিনে মুক্তি পান। ওই সময় তাদের হিজাব ছাড়াই প্রকাশ্যে আসতে দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, এই দুই নারী বিজয়ের চিহ্ন দেখাচ্ছেন এবং তাদের মাথায় কোনো হিজাব নেই। একজনের মাথায় শীতের টুপি; আরেকজনের মাথায় সাধারণ স্কার্ফ ছিল।

আর হিজাব আইন লঙ্ঘন করার অভিযোগে জামিনে ছাড়া পাওয়ার একদিন পরই তাদের বিরুদ্ধে নতুন মামলা হয়েছে। গত অক্টোবরে এই দুই নারী সাংবাদিককে কারাদণ্ড দেওয়া হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়, তারা ইরানের স্থিতিশীলতা নষ্টে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করেছেন এবং প্রোপাগান্ডা ছড়িয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৬ জানুয়ারী ২০২৪,/সকাল ১১:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit