শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা হামলায় সফল হুথি বাহিনী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ৮২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের আগ্রাসনের সফল জবাব দিল হুথি বিদ্রোহীরা। এবার তারা লোহিত সাগরে একটি মার্কিন কার্গো জাহাজকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। কঠোর নিরাপত্তা সত্ত্বেও পণ্যবাহী ওই মার্কিন জাহাজে সফলভাবে ব্যালিস্টিক মিসাইল হামলা চালাতে সক্ষম হয়েছে হুথি বাহিনী।

ব্রিটিশ মেরিটাইম নিরাপত্তা প্রতিষ্ঠান অ্যামব্রে জানায়, মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ও মার্কিন মালিকানাধীন কনটেইনার জাহাজ এমভি জিব্রাল্টার ঈগল ইয়েমেনের এডেন বন্দরের কাছে ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। জাহাজটি ইসরাইল সংশ্লিষ্ট নয়। এটি মূলত ইয়েমেনে বিমান ও মিসাইল জবাব হিসেবে মার্কিন স্বার্থে হুথিদের হামলা।

ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, নৌযানটি এডেন বন্দর থেকে ৯৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে আক্রান্ত হয়েছে। অ্যামব্রে বলেছে, জাহাজটিকে লক্ষ্য করে হুথিরা অন্তত তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দুটি সাগর পর্যন্ত পৌঁছায়নি, একটি নৌযানে আঘাত করেছে। এতে জাহাজে আগুন ধরে যায়। 

সূত্র: রয়টার্স, সিএনএন, বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/১৬ জানুয়ারী ২০২৪,/সকাল ১১:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit