শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরে বিয়ের খবর দিলেন পল্লব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ১২৯ Time View

বিনোদন ডেস্ক : বিজ্ঞাপন দিয়ে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পান মডেল-অভিনেতা পল্লব। নব্বই দশকের টেলিভিশনের পর্দায় সুদর্শন এই মডেলকে দেখেননি এমন দর্শক খুঁজে পাওয়া মুশকিল। কাজ করেছেন বহু বিজ্ঞাপন ও নাটকে। দীর্ঘদিন শোবিজ অঙ্গন থেকে দূরে ছিলেন পল্লব। বিরতি ভেঙে এবার অভিনয়ে সরব হলেন তিনি। 

রাহী বলেন, আমি টুকটাক ফটোশুটের কাজ করতাম। পল্লবের সঙ্গেও একটা কাজ করেছি, নির্মাতা আশরাফুল আলম রিপন ভাইয়ের একটি বিজ্ঞাপনচিত্রে। এরপর ফোনে কথা বলতাম।  আমাদের দেখাও হতো। ঘুরতে বের হতাম। একজন আরেকজনকে পছন্দ করতাম। যখন দেখলাম, পল্লব খুবই ভালো মানুষ, ভাবলাম আমার আগামী জীবনের মানুষ হিসেবে তাঁকেই চাই। ঠিক দুই বছর আগে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। এরপর দুই পরিবারের সঙ্গে কথা বলে গত বছর বিয়েটা করে ফেললাম।

অভিনয়ে পল্লবের অভিষেক ঘটে ১৯৯৫ সালে। আরেফিন বাদলের ‘প্রাচীর পেরিয়ে’ নাটকে অতিথি শিল্পী ছিলেন তিনি ও তানিয়া আহমেদ। এক যুগে কয়েকশ নাটকে অভিনয় করা হয়েছে তার। চলচ্চিত্রেও অভিষেক হয় পল্লবের। শাহীন সুমন পরিচালিত ‌‌‘বিয়ে বাড়ি’ নামের সেই চলচ্চিত্রে পল্লব ছাড়াও ছিলেন শাকিব খান ও রোমানা। ঐতিহাসিক সিনেমা ‘অপারেশন জ্যাকপট’ দিয়ে ফের বড় পর্দায় আসছেন পল্লব। সিনেমাটিতে তাকে এসএম গুপ্তা চরিত্রে দেখা যাবে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ জানুয়ারী ২০২৪,/সকাল ১১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit