সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:০১ অপরাহ্ন

রোববার শুরু অস্ট্রেলিয়ান ওপেন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ১৩৯ Time View

ডেস্ক নিউজ : নানা নতুনত্বের মাঝেও এবার যেন প্রথা ভাঙার লড়াই অস্ট্রেলিয়ান ওপেনে। মধ্যরাতের খেলা এড়াতে বেড়েছে টুর্নামেন্টের পরিধি। সোমবারের পরিবর্তে এবারই প্রথম খেলা শুরু হচ্ছে রোববারে। ব্রিসবেন ইন্টারন্যাশনাল দিয়ে কোর্টে ফিরলেও স্প্যানিশ ম্যাটাডোর রাফায়েল নাদালের খেলা হচ্ছে না অস্ট্রেলিয়ান ওপেনে। কারণটা হিপ ইনজুরি। তার অনুপস্থিতিতে ফেভারিটের তকমা পুরোটাই নোভাক জোকোভিচের। শীর্ষ বাছাই হয়েই অস্ট্রেলিয়ান ওপেন শুরু করছেন জোকো।

গেল বছর তিনটি গ্র্যান্ড স্লাম জয়ী জোকোভিচ রড লেভারে সর্বাধিক ১০ বার একক চ্যাম্পিয়ন। প্রথমদিন কোর্টে তার প্রতিপক্ষ দিনো প্রিজমিচ। এছাড়াও আলোচনায় থাকবেন কার্লোস আলকারাজ, দানিল মেদভেদেভ ও ইয়ানিক সিনারা। নারী এককে স্পটলাইটে ইগা সুয়াটেক। তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সাবালেঙ্কা, কোকো গফ ও এলিনা রাইবাকিনাকে রেখে আলোচনা হচ্ছে সাবেক ইউএস ওপেন জয়ী এমা রাদুকানুকে নিয়ে। ইনজুরিতে মাস আটেক পর কোর্টে ফিরছেন তিনি। চার গ্র্যান্ড স্লাম ঝুলিতে থাকা জাপানিজ নাওমি ওসাকাও অন্যতম ফেভারিট।  

নতুন বছরে বেড়েছে টুর্নামেন্টের প্রাইজমানি। গেল বছরের চেয়ে ১৩ শতাংশ বেড়ে এবার অংকটা ৮৬ দশমিক ৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার। টাকায় ৬৩৩ কোটি ৭৫ লাখ। এর মধ্যে দুই একক চ্যাম্পিয়ন পাবেন ২৩ কোটি ৭ লাখ। ১৫ দিনের লড়াই শেষ হবে ২৮ জানুয়ারি।

 

 

কিউএনবি/আয়শা/১৩ জানুয়ারী ২০২৪,/রাত ১০:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit