শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

ইউক্রেনে সামরিক সহায়তা বন্ধ করল যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ১২১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার হামলায় জর্জরিত ইউক্রেনে সামরিক সহায়তা বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। পার্লামেন্ট কংগ্রেস অনুমোদন না দেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউক্রেনকে সহায়তা ইস্যুতে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেস কখনও তার অবস্থান পরিবর্তন করলে পুনরায় এ কার্যক্রম শুরু হবে। খবর সিএনএন।

খবরে বলা হয়, বিষয়টি নিয়ে বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে আলাপ তোলেন মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জন কিরবি। তিনি বলেন, আমরা ইউক্রেনকে সহায়তায় প্যাকেজ সংক্রান্ত যে বিলটি সর্বশেষ কংগ্রেসে পাঠিয়েছিলাম সেটি অনুমোদন হয়নি। তাই আপাতত দেশটিকে আমাদের দেওয়া সামরিক সহায়তা স্থগিত করা হয়েছে। মার্কিন কংগ্রেস তার অবস্থান পরিবর্তন করলে হয়ত এটি আবার শুরু হবে।

গত ডিসেম্বরে নিজেদের মিত্র দেশগুলোয় সামরিক সহায়তা বাবদ ১০ হাজার কোটি ডলার চেয়ে কংগ্রেসে বিল পাঠায় প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। এ অর্থের মধ্যে ইউক্রেনের জন্য বরাদ্দ ছিল ৬ হাজার কোটি ডলার। কিন্তু কংগ্রেস বিলটি আটকে দিয়েছে। এর আগে গত ডিসেম্বরের শেষ দিকে কংগ্রেসকে এড়িয়ে প্রেসিডেন্সিয়াল ক্ষমতা ব্যবহার করে ইউক্রেনকে ২৫ কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাঠিয়েছিলেন বাইডেন। যে কারণে তিনি কংগ্রেসের সমালোচনা মুখে পড়েন। ধারণা করা হচ্ছে, সে কারণেই নতুন সহায়তা প্যাকেজ অনুমোদন করেনি মার্কিন কংগ্রেস।

 

 

কিউএনবি/আয়শা/১৩ জানুয়ারী ২০২৪,/রাত ৯:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit