লাইফ ষ্টাইল ডেস্ক : আজ শুক্রবার, ১২ জানুয়ারি ২০২৪। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তি, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র? এ বিষয়গুলো সম্পর্কে যারা দিনের শুরুতে আগাম কিছুটা ধারণা নিয়ে রাখতে চান, তারা একবার পড়ে নিতে পারেন আজকের রাশিফল।
মেষ: আত্মবিশ্বাস মজবুত হবে। ফলে একাধিক কাজে সফল হবেন। পরিশ্রম ও সঠিকভাবে কোনো কাজ করলে তাতে লাভবান হবেন। আয় বৃদ্ধি পাবে। ব্যয় কমবে। দাম্পত্য জীবনে ভালোবাসা বাড়বে। জীবনসঙ্গীর সঙ্গে মিলে নতুন কিছু কিনতে পারেন। প্রেম জীবনে প্রিয় মানুষকে নিজের মনের কথা জানাবেন।
বৃষ: দিনটি ভালো। ব্যক্তিগত ও পেশাগত জীবনে ভারসাম্য বজায় রাখতে হবে। পরিবারে আপনার পরিস্থিতি মজবুত হবে। শহর বা দেশের বাইরে কোথাও যেতে পারেন। প্রেম জীবনে দিনটি ভালো। প্রিয় মানুষ আয় বৃদ্ধির পথ দেখাতে পারে। জীবনসঙ্গীর মানসম্মান বাড়বে। স্বাস্থ্য ভালো থাকবে।
মিথুন: আজকের দিনটি অনুকূল। কোনো কারণে অধিক চিন্তাভাবনা করবেন। চাকরিজীবীদের জন্য দিনটি ভালো। তবে নিজের কাজে সন্তষ্ট থাকতে পারবেন না। আয় বৃদ্ধি পাবে ও অর্থ লাভের সম্ভাবনা আছে। দাম্পত্য জীবনে ভারসাম্য থাকবে। প্রেম জীবনে প্রিয় মানুষের সঙ্গে ভালোবাসাপূর্ণ ব্যবহার করুন।
কর্কট: দিনটি ভালো কাটবে। যে সমস্যার কারণে চিন্তিত ছিলেন, তার সমাধান করতে পারবেন। ব্যবসা মজবুত হবে। ব্যবসায়ে নতুন চিন্তাভাবনা কার্যকরী করবেন। আয় ভালো হবে। বিনোদনে সময় কাটবে। প্রেম জীবনের জন্য সময় ভালো।
সিংহ: দিনটি আনন্দদায়ক। জীবনসঙ্গীর সঙ্গে ভারসাম্য বজায় রাখার চেষ্টায় সফল হবেন। প্রেম জীবনে সমস্যার সম্মুখীন হবেন। প্রিয় মানুষের ওপর কোনো কারণে ক্ষুব্ধ হতে পারেন। ভালো ফলাফল লাভ করবেন। নতুন কিছু শেখার সুযোগ পাবেন। স্বাস্থ্যোন্নতি হবে।
কন্যা: দিনটি সাধারণ কাটবে। স্বাস্থ্যের বিষয়ে চিন্তিত থাকবেন। তবে সন্ধ্যা পর্যন্ত সব চিন্তা থেকে মুক্ত হবেন। আয় ভালো থাকবে। সন্তানের কারণে কিছু সমস্যায় পড়বেন। দাম্পত্য জীবন ভালো থাকবে। জীবনসঙ্গী আপনার সঙ্গে রুক্ষ ব্যবহার করবে। প্রেম জীবনে শান্তি বজায় রাখার চেষ্টা করুন। কাজের ক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রম করবেন। এ সময়ে ভালো সাফল্য লাভ করবেন।
তুলা: দিনটি মাঝারি ফলদায়ী। মনের কথা শুনুন ও কোনো ইচ্ছা চাপা দেয়ার চেষ্টা করবেন না। মানসিক অবসাদ থেকে মুক্তি পাবেন। ব্যয় কমবে ও আয় বাড়বে। নতুন বাড়ি কেনার ইচ্ছা থাকবে। কাজের ক্ষেত্রে দিনটি দুর্বল। দাম্পত্য জীবনে অবসাদ থাকবে। জীবনসঙ্গীর সঙ্গে তর্ক হতে পারে। প্রেম জীবনে আনন্দপূর্ণ সময় কাটাবেন।
বৃশ্চিক: নতুন কিছু করার চেষ্টা করবেন। এক স্থানে না বসে এক সঙ্গে একাধিক কাজ সম্পন্ন করবেন। পরিবারে ভালোবাসা থাকবে। প্রেম জীবনে প্রিয় মানুষের কাছ থেকে ভালো সংবাদ শুনতে পারবেন। কাজের ক্ষেত্রে দিনটি ভালো। আজ ৯৫ শতাংশ ক্ষেত্রে ভাগ্য সহায় হবে।
ধনু: দিনটি লাভজনক। কোনো জরুরি কাজে বাইরে যেতে পারেন। চাকরিতে অধিক চেষ্টা করবেন। ব্যবসায়ীরা এ সময় ভালো ফলাফল পাবেন। দাম্পত্য জীবন অবসাদমুক্ত হবে। প্রেম জীবনে প্রিয় মানুষের রাগের শিকার হবেন, তার রাগ ভাঙানোর চেষ্টা করবেন।
মকর: একাধিক ওঠাপড়ার মুখোমুখি হবেন। অপ্রয়োজনীয় কথায় সময় নষ্ট করবেন না। প্রাথমিক কাজে মনোনিবেশ করুন। কাজের ক্ষেত্রে ভালো ফলাফল পাবেন। ব্যবসায়ে সাফল্য লাভ করবেন। আয় ভালো হবে। বিরোধীরা আপনার ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করবেন। স্বাস্থ্য ভালো থাকলেও মানসিক দিক দিয়ে ক্লান্তি অনুভব করবেন। ভাগ্য আজ ৯৩ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে।
কুম্ভ: আনন্দে সময় কাটবে। পরিবারের সদস্যরা আপনার প্রশংসা করবেন। ব্যয় বাড়বে। ফলে মনের মধ্যে আশঙ্কা থাকবে। আয় সাধারণ থাকায় ভেবেচিন্তে ব্যয় করুন। নতুন কিছু করার চেষ্টা করবেন। ফলে আয় বাড়তে পারে। দাম্পত্য জীবন ভালো কাটবে। প্রেম জীবনে সমস্যার মুখোমুখি হবেন। প্রিয় মানুষের মন খারাপ থাকবে, কারণ জানার পর তাদের সাহায্য করার চেষ্টা করবেন। ভাগ্য ৯৮ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে।
মীন: দিনটি লাভজনক হবে। আয় সাধারণ থাকলেও ব্যয় বাড়বে। কর্মকর্তাদের সঙ্গে কোনো কারণে ঝগড়া হতে পারে। তাই সতর্ক থাকুন। দাম্পত্য জীবন আনন্দে কাটবে। প্রেম জীবনে প্রিয় মানুষের সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন। স্বাস্থ্য আপনাকে সমস্যায় ফেলবে।
কিউএনবি/আয়শা/১২ জানুয়ারী ২০২৪,/দুপুর ১:৩৩