শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

হেলিকপ্টারে করে খেলতে এলেন ওয়ার্নার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ৯১ Time View

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেট থেকে তার অবসর নেওয়ার আবেশ এখনো কাটেনি। ছয় দিনের ব্যবধানে সেই সিডনি ক্রিকেট গ্রাউন্ডেই বিগ ব্যাশ খেলার অপেক্ষায় ডেভিড ওয়ার্নার। সিডনি ডার্বি খেলার জন্য হেলিকপ্টারে করে মাঠে আসেন বাঁহাতি এই ওপেনার।

অবসর নেওয়ার পর ভাইয়ের বিয়েতে ব্যস্ত হয়ে পড়েন ওয়ার্নার। সব কাজ শেষ করে আজই হেলিকপ্টারে করে খেলার জন্য রওনা হন তিনি। প্রায় ২৫৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সেই হেলিকপ্টার ল্যান্ড করে ‘থ্যাংক্স ডেভ’ লোগোর ওপর।

এখন থেকে শুধুমাত্র টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যস্ত থাকবেন ওয়ার্নার। টেস্টের পাশাপাশি ওয়ানডেকে বিদায় দিয়েছেন তিনি। আজ দুপুর ২টা ১৫ মিনিটে সিডনি থান্ডারের হয়ে মাঠে নামবেন সিডনি সিক্সার্সের বিপক্ষে।  

ওয়ার্নারকে দলে পেয়ে থান্ডার পেসার গুরিন্দার সান্ধু বলেন, ‘আমাদের দলে খেলার জন্য তাকে অনেক উদ্যম দেখাতে হচ্ছে। তাকে পেয়ে আমাদেরও ভালো লাগবে। গত বছর তার উপস্থিতি আমাদের জন্য দারুণ ব্যাপার ছিল। এটা ঠিক যে তিনি প্রত্যাশা অনুযায়ী রান করতে পারেননি। কিন্তু আমাদের যেসব জ্ঞানের কথা বলেছেন, তা অনেক কাজে দিয়েছে। ক্রিকেটপ্রেমীরা তার খেলা উপভোগ করে। ’

 

 

কিউএনবি/আয়শা/১২ জানুয়ারী ২০২৪,/দুপুর ১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit