শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

শপথ রক্ষা করা ইসলামের বিধান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ১২০ Time View

ডেস্ক নিউজ : কোনো বিষয়ে আল্লাহর নামে শপথ করলে তা পালন করা মানুষের জন্য আবশ্যকীয় হয়ে যায়। এ ব্যাপারে পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘তোমরা আল্লাহর অঙ্গীকার পূর্ণ করো, যখন পরস্পর অঙ্গীকার করো এবং তোমরা শপথ দৃঢ় করার পর তা ভঙ্গ কোরো না; তোমরা যা করো আল্লাহ তা জানেন।’ (সুরা : নাহাল, আয়াত : ৯১) অন্য আয়াতে মহান আল্লাহ বলেন, ‘আর অঙ্গীকার পূর্ণ করো, নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে।’ (সুরা : বনি ইসরাঈল, আয়াত : ৩৪) অর্থাৎ শপথ রক্ষা করা ইসলামের দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ।

’ (সুরা : সফ, আয়াত : ৪)তাই আমাদের উচিত, কোনো বিষয়ে আল্লাহর নামে শপথ করলে তা পূরণে চেষ্টা করা। তবে যদি শপথের বিপরীতে আরো কল্যাণকর কিছু পাওয়া যায়, তখন প্রয়োজনে শপথ ভেঙে কল্যাণের কাজটি করতে হবে। সে ক্ষেত্রে অবশই শপথের কাফফারা আদায় করতে হবে। আমাদের নবীজি (সা.)-এই নীতি অবলম্বন করেছেন।

 

বর্ণনাকারী বলেন, এরপর আল্লাহ যতক্ষণ চাইলেন, ততক্ষণ আমরা সেখানে থাকলাম। অতঃপর নবী (সা.)-এর কাছে অতি সুন্দর তিনটি উষ্ট্রী আনা হলো।

তিনি বলেন, আমি তোমাদের আরোহণ করাইনি, বরং আল্লাহ আরোহণ করিয়েছেন। আল্লাহর কসম! আমি যখন আল্লাহর ইচ্ছায় কোনো শপথ করি আর সেটি বাদে অন্যটির মধ্যে কল্যাণ দেখি, তখন শপথের জন্য কাফফারা আদায় করে দিই। আর যেটা কল্যাণকর সেটাই করে নিই এবং স্বীয় শপথের কাফফারা আদায় করি। (বুখারি, হাদিস : ৬৬২৩)

 

 

কিউএনবি/আয়শা/১২ জানুয়ারী ২০২৪,/দুপুর ১২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit