শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

হুতিদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় হামলা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ১১৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সামরিক বাহিনী বৃহস্পতিবার হুতিদের লক্ষ্য করে ইয়েমেনে হুতি নিয়ন্ত্রিত অঞ্চলে কয়েকটি হামলা চালিয়েছে। বাইডেন প্রশাসন ও যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর সতর্কতার পর এ ধরনের হামলার ঘটনা ঘটল। বাইডেন প্রশাসন সতর্ক করে দিয়ে বলেছিল, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পরিণতি ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটিকে ভোগ করতে হবে।    

প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, তিনি লোহিত সাগরে আন্তর্জাতিক সামুদ্রিক জাহাজের বিরুদ্ধে হুতিদের নজিরবিহীন হামলার সরাসরি প্রতিক্রিয়া হিসাবে এ পাল্টা হামলার নির্দেশ দিয়েছেন। হোয়াইট হাউজের প্রকাশ করা এক বিবৃতিতে প্রেসিডেন্ট বলেন, আজ আমার নির্দেশনায় মার্কিন সামরিক বাহিনী যুক্তরাজ্যের সঙ্গে এক হয়ে এবং অস্ট্রেলিয়া, বাহরাইন,কানাডা ও নেদারল্যান্ডসের সহযোগিতায় ইয়েমেনে সফলভাবে হুতিদের লক্ষ্য করা হামলা চালিয়েছে।

বাইডেন বলেন, আমাদের জনগণকে রক্ষা এবং আন্তর্জাতিক বাণিজ্যের অবাধ প্রবাহ অব্যাহত রাখতে আমি আরও পদক্ষেপের নির্দেশ দিতে দ্বিধা করব না। যুদ্ধবিমান ও টমাহক ক্ষেপণাস্ত্র থেকে হামলা চালানো হয়। লোহিত সাগরে হুতিদের টানা জাহাজ-হামলা বন্ধ করতে আকাশ, স্থল ও সাব প্ল্যাটফর্ম থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে সিএনএনকে জানান এক মার্কিন কর্মকর্তা।

তারা রাডার সিস্টেম, ড্রোন স্টোরেজ ও লঞ্চ সাইট, ব্যালিস্টিক মিসাইল স্টোরেজ ও লঞ্চ সাইট এবং ক্রুজ মিসাইল স্টোরেজ ও লঞ্চ সাইটও ব্যবহার করেন। কংগ্রেসের একটি সূত্র জানায়, ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তারা বৃহস্পতিবার কংগ্রেসের নেতৃত্বকে মার্কিন পরিকল্পনা সম্পর্কে জানান।

 

 

কিউএনবি/আয়শা/১২ জানুয়ারী ২০২৪,/দুপুর ১২:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit