শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

পিঠ বাঁচাতেই কি চীনের দিকে ঝুঁকছে মালদ্বীপ?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ১৫৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : টানাপোড়েন চলছে ভারত-মালদ্বীপ সম্পর্কে। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে মালদ্বীপের উপমন্ত্রী ও ক্ষমতাসীন দলের নেতাদের কটূক্তির জেরে দুই দেশের সম্পর্ক গড়িয়েছে বিদ্বেষে।  


ভারতের সঙ্গে কূটনৈতিক উত্তেজনা যখন চরমে, তখন পাঁচ দিনের চীন সফরে গেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট। বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে মালদ্বীপে অর্থনৈতিক সাফল্য ও অবকাঠামো উন্নয়নে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন মুইজ্জু। এই সফরের মাধ্যমে বেইজিংয়ের সঙ্গে সম্পর্কের উন্নতি করছে মালে। সাক্ষর হয়েছে ২০টি চুক্তি।
 
মূলত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লাক্ষাদ্বীপ সফরকে কেন্দ্র করে ভারত-মালদ্বীপের মধ্যে হঠাৎ যে তিক্ততার সুর বেজে উঠেছে, তা থেকে পরিত্রাণের উপায় খুঁজছে ভারত মহাসাগরের এই দ্বীপরাষ্ট্র। সে কারণেই মোহাম্মদ মুইজ্জুর চীন সফর। 
 
এই সফরে এরইমধ্যে দেশটির বিভিন্ন মন্ত্রণালয় ও গুরুত্বপূর্ণ দফতরে গেছেন মুইজ্জু। এছাড়া তিনি সরাসরি চীনকে অনুরোধ করেছেন, যত বেশি সম্ভব তারা যেন মালদ্বীপে পর্যটক পাঠানোর উদ্যোগ নেয়।

এদিকে মালদ্বীপের প্রেসিডেন্টের অফিস, পররাষ্ট্র এবং পর্যটন মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে সাইবার হামলার পর হ্যাক হয়েছে মালদ্বীপের জুভেনাইল কোর্টের ওয়েবসাইটটি। সেখানে ভারতের পতাকা দেখিয়ে কোনো ‘ঘৃণাত্মক বক্তব্য’ সহ্য করা হবে না বলে মালদ্বীপকে হুঁশিয়ারি দিয়েছে হ্যাকাররা।

 

 

কিউএনবি/আয়শা/১২ জানুয়ারী ২০২৪,/সকাল ১১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit