শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

সাইকেল চালিয়ে হজে যাওয়া গাইবান্ধার আইয়ুব আলী এখন ভারতে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ২২৫ Time View

ডেস্ক নিউজ : টাকা-পয়সা সবই আছে, পাঁচ ছেলেমেয়ে নিয়ে ভরপুর সংসার। খাবার অভাব নেই সচ্ছল সংসারে। তাই নিজের ত্যাগ প্রমাণ করতে সাইকেল চালিয়ে হজ করতে রওনা হয়েছেন গাইবান্ধার আইয়ুব আলী (৬৫)। বুধবার তিনি সাইকেল চালিয়ে নিজ গ্রাম ছেড়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি বর্ডার পার হয়ে ভারতে পৌঁছেছেন।

তিনি বলেন, আইয়ুব আলী স্বাধীনচেতা মানুষ। সংসারে কোনো অভাব নেই। ইচ্ছা করলে উড়োজাহাজেও যেতে পারতেন হজে। এরকম আর্থিক সঙ্গতি তার আছে; কিন্তু একদিকে ভ্রমণ, অন্যদিকে পবিত্র হজ পালন তাকে আকৃষ্ট করে। আইয়ুব আলীর ছেলে মোহন মিয়া বলেন, হজ পালনে যাওয়ার মতো আর্থিক সঙ্গতি আমাদের আছে, কিন্তু বাবার ইচ্ছা সাইকেল চালিয়ে দেশ-বিদেশ ঘুরে হজে যাবেন। এটা তার অনেক দিনের আশা। গত ছয় মাস ধরে ঢাকা, ময়মনসিংহ ও রংপুর ঘুরে সাইকেলে হজে যাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছেন।

তিনি বলেন, সব কাগজপত্র সংগ্রহের পরে বাড়িতে থাকা সাইকেল মেরামত করে বুধবার মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এতক্ষণে হিলি পোর্ট দিয়ে ভারতে পৌঁছেছেন বলে জানা গেছে। ভারত সীমান্ত হয়ে পাকিস্তান, আফগানিস্তান পৌঁছবেন। এরপর ইরান হয়ে মক্কায় পৌঁছবেন। আসাদুল বলেন, এতে সময় লাগবে প্রায় ছয় মাস। প্রতিদিন অন্তত ৭০-৮০ কিলোমিটার পথ সাইকেল চালাতে হবে। পথে রাত হলে নিকটবর্তী মসজিদে রাতযাপন করবেন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।

স্থানীয় ইউপি সদস্য মমেদুল ইসলাম বলেন, তার এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। মক্কায় পৌঁছতে তাকে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। আমাদের সবার দোয়া তার সঙ্গে আছে। খোদ্দ কোমলপুর ইউপি চেয়ারম্যান সৈয়দ মনজুরুল ইসলাম জানান, আমি আগে জানলে তাকে যেতে দিতাম না। সে কারণে আমাকে না জানিয়েই বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বর্ডার পার হয়েছেন। ভারতের বর্ডার পার হওয়ার আগে তিনি টেলিফোনে এ কথা জানান।

 

 

কিউএনবি/আয়শা/১২ জানুয়ারী ২০২৪,/সকাল ১১:৩৯

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit