বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

এবার বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করবে না ইসি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ১২২ Time View

ডেস্ক নিউজ : অন্যবারের মতো এবার বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করবে না নির্বাচন কমিশন (ইসি)। ভোটার হতে হলে এখন থেকে নাগরিকদের থানা বা উপজেলা নির্বাচন অফিসে যেতে হবে।

এক্ষেত্রে নতুন ভোটারদের ১ জানুয়ারি ২০০৬ সাল বা তার আগে যাদের জন্ম তাদেরই কেবল তালিকায় অন্তর্ভুক্ত করবে ইসি।

নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী এ সংক্রান্ত নির্দেশনা ইতোমধ্যে মাঠ কর্মকর্তাদের পাঠিয়েছেন।

এতে উল্লেখ করা হয়েছে, ভোটার তালিকা হালনাগাদ-২০২২ এ বাড়ি বাড়ি গিয়ে ভোটার নিবন্ধনের জন্য যাদের তথ্য সংগ্রহ করা হয়েছে এবং পরবর্তীতে অফিসে এসে যারা ভোটার তালিকাভুক্তির জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন তাদের মধ্যে ২০০৬ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম তাদের চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তির নিমিত্তে ২১ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশের বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।

ইসির নির্দেশনা অনুযায়ী, খসড়া তালিকা প্রণয়ন করে তা নিবন্ধন কর্মকর্তার কাছে পাঠাতে হবে ১৫ জানুয়ারি। হালনাগাদ করা খসড়া তালিকা প্রকাশ করা হবে ২১ জানুয়ারি, দাবি-আপত্তি জানানোর শেষ সময় ৫ ফেব্রুয়ারি, দাবি-আপত্তি নিষ্পত্তির শেষ সময় ১১ ফেব্রুয়ারি, দাবি-আপত্তি নিষ্পত্তির সিদ্ধান্ত তালিকায় সন্নিবেশ করার শেষ সময় ১৮ ফেব্রুয়ারি। আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২ মার্চ।

কিউএনবি/অনিমা/১১ জানুয়ারী ২০২৪/সন্ধ্যা ৭:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit