বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

শিবগঞ্জে অস্ত্র-গুলিসহ এক ব্যক্তি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ৯৩ Time View

ডেস্ক নিউজ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদেশি অস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ এনামুল হক (৫৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেলে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, বুধবার (১০ জানুয়ারি) রাতে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের উপরচকপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে ১০ জানুয়ারি রাতে শিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের উপরচকপাড়া এলাকায় এনামুলের বাড়িতে অভিযান চালায় র‌্যাব।
সেসময় তার স্টোর রুমে একটি ধানের ড্রাম থেকে একটি বিদেশি অস্ত্র, ২১ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ হাতেনাতে এনামুল হককে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। এ ব্যাপারে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, র‌্যাবের পক্ষ থেকে দায়ের করা অস্ত্র মামলায় এনামুল হককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।  

 

 

কিউএনবি/আয়শা/১১ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit