বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

দুর্লভ কালো মানিকজোড়ের দেখা মিলল ব্রহ্মপুত্রে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ১৪৮ Time View

ডেস্ক নিউজ : কালো মানিকজোড় অসম্ভব সুন্দর রঙিন পাখি। সম্প্রতি এই দুর্লভ পাখির দেখা মিলেছে গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে। আমাদের দেশে এটি পরিযায়ী পাখি হলেও এর দেখা সহজে মেলে না। শীতে কদাচিৎ আসে এই দেশে। প্রকৃতি প্রেমীদের মতে এটি চুপচাপ প্রকৃতির পাখি।

জানা গেছে, এই পাখিটি কালো মানিকজোড় নামে পরিচিত হলেও একে অনেকে কালাজাঙ বা কালাজং বলেও ডেকে থাকেন। এই পাখিটির ইংরেজি নাম ব্ল্যাক স্টক। শীতের বিরল পরিযায়ী পাখি এটি। দৈর্ঘ্য ৯০-১০০ সেন্টিমিটার হয়ে থাকে। উচ্চতা ১০৬ সেন্টিমিটার বা সাড়ে তিন ফুট হতে পারে। দুই পায়ের ওপর খাড়া হয়ে দাঁড়ালে মনে হয় নকল পা বা রণপায়ে ভর দিয়ে দাঁড়িয়েছে। ওজন তিন কেজির বেশি। চকচকে ধাতব নীলচে কালো বুক-পিঠ, ঘাড়-গলা-মাথার তালু কালচে বেগুনি। বুকের নিচের পেট ও লেজের তলা ধবধবে সাদা, লম্বা বল্লম বা তরবারি-ঠোঁট ও লম্বা পা দুখানার রং আলতা লাল। মাথা পালক ছাড়া অংশ কমলা হলুদ রঙের। ঠোঁট হলুদ, পা রঙিন, ঘাড় পিঠ সাদা, ডানার ওপরের অংশ কালো এবং  তাতে সাদা ছোপ। লেজের পালকে আলতা লাল রং মাখানো। বাচ্চাগুলো দেখতে ফ্যাকাশে সাদা। মাথা-ঘাড়-ডানার পালক বাদামি। রঙিলা মানিকজোড় এ দেশে একসময় বিচরণ করত কিন্তু নানা কারণে এখন আর নাই। শীতকালে অনিয়মিতভাবে বাংলাদেশে আসে। বিশ্বব্যাপী এরা বিপদগ্রস্ত পাখির তালিকায় রয়েছে। এরা মাছ ব্যাঙ চিংড়ি, বড় কীটপতঙ্গ খায়।
 
সম্প্রতি এই দুর্লভ পাখির ছবি তুলেছেন গাইবান্ধা জেলার বালাসিঘাট ব্রহ্মপুত্র নদ থেকে বেগম রোকেয়া বিশ্ব বিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ। তিনি বলেন, এই পাখিটি বাংলাদেশে খুব কম দেখা যায়। এটি বিপদগ্রস্ত পাখিদের তালিকায় রয়েছে। তিনি শীতে পরিযায়ী পাখিদের আবাসস্থল যত্নের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। 

কিউএনবি/অনিমা/১১ জানুয়ারী ২০২৪/বিকাল ৪:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit