বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

জান্তা প্রধানের সঙ্গে আসিয়ানের বিশেষ দূতের বৈঠক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ১১৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দ্য অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান-এর (আসিয়ান) বিশেষ দূত অ্যালোনকিও কিত্তিখাউন মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইংয়ের সঙ্গে বৈঠক করেছেন। মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বৃহস্পতিবার  লাওস ব্লকের সভাপতির এই শান্তি আলোচনার কথা জানিয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, দুই নেতার আলোচনার বিষয়বস্তু উল্লেখ করে মিয়ানমারের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইট জানিয়েছে, রাষ্ট্রের শান্তি ও স্থিতিশীলতা এবং জাতীয় পুনর্মিলন নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে।

আলোচনার পরিপ্রেক্ষিতে মিন অং হ্লাইং বলেন, আসিয়ানের দেওয়া পাঁচ-দফা ঐকমত্য বাস্তবায়ন করছে মিয়ানমার প্রশাসন।

প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতা দখলের পরপরই নিজেদের পাঁচ দফা রোডম্যাপ ঘোষণা করেছে মিয়ানমার জান্তা। এটি আসিয়ানের পরিকল্পনা থেকে সম্পূর্ণ আলাদা।

জাতীয় ঐক্য সরকারের (এনইউজি) মুখপাত্র কিয়াও জাও বলেন, বিশেষ দূতের শুধু জান্তা নয়, সকল স্টেকহোল্ডারের সঙ্গে দেখা করা উচিত।

আসিয়ানের ঘোষণা করা পাঁচ দফার বর্তমান অবস্থার কথা জানিয়ে কিয়াও জাও বলেন, পাঁচ দফা ঐকমত্য বাস্তবায়নে তাদের কোনো ইচ্ছা নেই। বৈধ ও আইনানুগ সরকার এনইউজি, জাতিগত সশস্ত্র গোষ্ঠী এবং প্রতিরোধ শক্তির সঙ্গে সরাসরি সম্পৃক্ত করা দরকার।

মিয়ানমারে ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর দেশটি অস্থিতিশীল হয়ে পড়েছে। চলতি বছরের অক্টোবর ও নভেম্বর মাসে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী ও গণতন্ত্রপন্থী গ্রুপ একজোট হয়ে হামলা চালানোর পর বিভিন্ন সামরিক ঘাঁটি, গ্রাম ও সীমান্ত এলাকায় অস্থিতিশীলতা অনেক বেশি বেড়ে গেছে।

কিউএনবি/অনিমা/১১ জানুয়ারী ২০২৪/বিকাল ৪:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit