বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

ইসরাইলের বিরুদ্ধে গণহত্যা মামলার শুনানি আজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ আদালতে আজ ইসরাইলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে মামলার শুনানি শুরু হবে। ডিসেম্বরে তেল আবিবের বিরুদ্ধে মামলাটি করে সাউথ আফ্রিকা। 

শুনানির বিষয়ে বুধবার ইসরাইলি সরকারের মুখপাত্র আইলন লেভি বলেন, সাউথ আফ্রিকার অভিযোগ মিথ্যা প্রমাণিত করতে আদালতে হাজির হবে তেল আবিব। এদিকে, শুনানি শুরু হওয়ার আগে, গাজা স্থায়ীভাবে দখল বা ফিলিস্তিনিদের বাস্ত্যুচুত করার কোনো পরিকল্পনা তেল আবিবের নেই বলে জানিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। 

সাউথ আফ্রিকার পক্ষ থেকে জমা দেওয়া ৮৪ পাতার অভিযোগে বলা হয়েছে, ১৯৪৮ সালের গণহত্যার যে কনভেশন, তা লঙ্ঘন করেছে। ইসরাইল ও দক্ষিণ আফ্রিকা দুটি দেশই জাতিসংঘের গণহত্যার কনভেনশনে স্বাক্ষরকারী দেশ। এতে জাতিসংঘের সর্বোচ্চ আইনি সংস্থা আইসিজেতে বিরোধের নিষ্পত্তি পাওয়ার এখতিয়ার রয়েছে তাদের।

এদিকে বুধবার ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন। বৈঠকে, ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে বলে জানান তিনি। ইসরাইলি হামলায় ২৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, তাদের মধ্যে ১০ হাজারের বেশি শিশু রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১১ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit