শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

আমার বাবার হত্যাকারীদের বিচার চাই

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ১৪৯ Time View

গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি : ঝালকাঠির নলছিটিতে সিদ্ধকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জিয়াউল হাসান ফুয়াদ কাজী হত্যায় জরিতদের বিচারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। বুধবার(১০জানুয়ারী) সকাল এগারোটায় উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া এমদাদুল উলুম নুরানী,হাফেজী ও ক্বওমিয়া মাদ্রসার সম্মুখ সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে অংশ নেন নিহত ফুয়াদ কাজীর পরিবারের সদস্য ও স্থানীয় সাধারন জনগন। এসময় নিহতের ছেলে সাফিন কাজী কান্নারত অবস্থায় তার পিতার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সর্বস্তরের জনগন,সুশীল সমাজ ও পরিবারবর্গের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার(সাবেক) আবদুল বারেক হাওলাদার,নিহতের পিতা মকবুল হোসেন কাজী, সন্তান সাফিন কাজী,বড় ভাই ফয়সাল কাজী,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক একেএম শহিদুল ইসলাম পান্নু। আরও উপস্থিত ছিলেন,যুবলীগ নেতা সাইদুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আলম খান, মাসুদ আলম বেপারী ,আমিরুল ইসলাম রাজিব, কবির শিকদার, বদরুল আলম মারুফ জোমাদ্দার, জুয়েল কাজী, মোসাদ্দেক আলী শহীদ, মহিউদ্দিন খান প্রমুখ।

এসময় তারা বলেন,ফুয়াদ কাজী আমাদের এলাকার একজন সবার সুপরিচিত মুখ সে কারও সাথে এমন আচরণ করেনি যে তাকে এভাবে নৃশংসভাবে হত্যা করতে হবে। তাকে হত্যা করতে দূরের মানুষ আসেনি আমাদের আশেপাশের কেউ না কেউ ফুয়াদ কাজী হত্যায় জরিত। আমাদের দাবী দ্রুততম সময়ের মধ্যে আসামীদের শনাক্ত করে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রায় ৩শতাধিক মানুষ অংশ নেন। উল্লেখ্য গত ৭জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম শেষে বাড়ি ফেরার পথে রাত আনুমানিক সাড়ে নয় টার দিকে তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। পরে ৯ জানুয়ারী নিহতের বড় ভাই ফয়সাল কাজী বাদি হয়ে অজ্ঞাত আসামী করে নলছিটি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 

 

কিউএনবি/আয়শা/১০ জানুয়ারী ২০২৪,/বিকাল ৪:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit