শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম
যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ, ৫ সদস্যের তদন্ত কমিটি যেসব অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় প্রয়োজনে সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ শিগগিরই ইরান ও ইউক্রেন যুদ্ধের অবসান, দাবি ট্রাম্পের রুশ ডিজেল রফতানিতে ট্রাম্পের ছাড়, ক্ষুব্ধ ইউক্রেন ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি ক্যাটি জাকারিয়া খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ ছিল: ইসরায়েলি রাজনীতিবিদ নতুন লুকে ভাইরাল আমির খান সম্প্রীতির বন্ধন বজায় রেখে পূজা উদযাপনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

রাঙামাটিতে গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু!

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ৯৮ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটির কাপ্তাইয়ে পিডিবি প্রজেক্টের রাইটব্যাংক এলাকায় বিষপানে এক যুবতী গৃহকর্মীর রহসাজনক আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (৯ জানুয়ারী) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার নাম জোনাকি আক্তার (২০)। সে কাপ্তাই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দিন মজুর মিজান মিয়া প্রকাশ জাফরের কন্যা। জোনাকির মৃত্যু নিয়ে এলাকায় কানাঘুষা চলছে।

জাফর জানান, তার বড় মেয়ে জোনাকি আক্তার ৪ মাস যাবৎ রাইটবাংক এলাকায় বসবাসরত ইলেকট্রিক মেকানিক ইব্রাহিম রানা, পিতা- নুর মোহাম্মদের বাসায় গৃহকর্মী হিসাবে কাজ করত এবং সেখানেই থাকত। গত ৫ জানুয়ারী সে রানার বাসায় বিষপান করে বলে ইউপি সদস্য আবুল হোসেনের মাধ্যমে আমি জানতে পারি। ইব্রাহিম রানা বিষ পানের বিষয়টি আমাদের না জানিয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করায়। সেখানে ৪ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে মারা যায়।

তিনি বলেন, আমি আমার মেয়ের মৃত্যুর সঠিক তদন্ত পূর্বক সুষ্ঠু বিচার চাই।  ইউপি সদস্য আবুল হোসেন জানান, মেয়েটি কি ভাবে মারা গেছে আমি তা জানিনা। তবে শুনেছি বিষপান করেছে। এবিষয়ে একাধিকবার ইব্রাহীম রানার সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। কাপ্তাই থানার ওসি মোঃ আবুল কালাম জানান, পারিবারিক কলহের কারনে বিষপান করেছে বলে জানতে পারি। তদন্ত পূর্বক সঠিক বিষয় জানা যাবে। লাশ থানায় রয়েছে পোষ্টমর্টামের জন্য রাঙামাটি নেয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit