বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম
সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ সেতাবগঞ্জ রেল স্টেশনের মুল ফটক বন্ধ যাত্রীদের ভোগান্তি চরমে পূর্বধলায় মাদকদ্রব্য সহ গ্রেপ্তার-১ হুথিদের হামলায় সৌদি লিগে রোনালদোদের ম্যাচ স্থগিত নরসিংদীতে হত্যা মামলার রহস্য উদঘাটন, বিশেষ সম্মাননা পেলেন এসআই ইউসুফ আহমেদ আশুলিয়ায় ছোট বোনকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ 

পদ্মশ্রী পাওয়ার গল্প বললেন শাহিদ পত্নী মীরা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ৭৯ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম সেরা পাওয়ার কাপল শাহিদ কাপুর আর মীরা রাজপুত। বলিউড থেকে শত হাত দূরে থাকেন তিনি; কিন্তু ফ্যাশনের দুনিয়ায় তিনি জনপ্রিয় মুখ। সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাকটিভ তিনি। সম্প্রতি তাকে ‘পদ্মশ্রী’ নামে ডাকতে শোনা যায়। কিভাবে তিনি এ নাম পেলেন; সে বিসয়টি খোলাসা করেছেন। খবর হিন্দুস্তান টাইমসের।

মীরাকে এদিন তার এক ভক্ত শাহরুখ খানের বিষয়ে এক কথায় কিছু বলতে বলেন। উত্তরে তিনি লেখেন- ‘আমাদের যখনই দেখা হয় তখনই উনি আমায় একাধিক নাম ধরে ডাকেন; যেমন- পদ্মশ্রী, ডক্টর, স্যার, জি।’এরপর তিনি একটা লাল হৃদয়ের ইমোজিও পোস্ট করেছেন সেই পোস্টে।

এছাড়াও একজন তাকে জিজ্ঞেস করেন যে কে ভালো নাচ করেন তিনি নাকি শাহিদ কাপুর। উত্তরে তিনি লেখেন- ‘আমার দুটো বাঁ পা আছে, কিন্তু আমার স্পিরিট দেখার মতো, দুজনের থেকে বেশি।’

কিছুদিন আগে ভুটান বেড়াতে গিয়েছিলেন মীরা ও শাহিদ। তাদের সেই ট্রিপের একাধিক ছবি ইতিমধ্যেই তিনি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন। তাদের দুজনের সঙ্গে তাদের দুই সন্তান মিশা এবং জৈনও যায়। এছাড়া শাহিদের ভাই ইশান খট্টার, তাদের মা নীলিমা আজিমও গিয়েছিলেন ওই সফরে। 

ভুটানের ট্রিপ থেকে মীরা যে ছবিগুলো শেয়ার করেছেন সেখানে তাকে ভুটানের রানির সঙ্গে দেখা করে তার সঙ্গে ছবি ভাগ করতেও দেখা যায়। বাদ যাননি রাজাও। তাকেও সেখানে গিয়ে সেখানকার পোশাকে দেখা গিয়েছে। এ ছবিগুলো পোস্ট করে মীরা লেখেন- ‘ভুটান: মানুষের রাজত্ব।’

 

 

কিউএনবি/আয়শা/০৯ জানুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit